Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ওড়িশায় একাই লড়বে বিজেপি! জোট নয় নবীন পট্টনায়কের বিজেডির সঙ্গে

লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশা বিধানসভাতেও ভোট হতে চলেছে। নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে জল্পনা ছিলই।  শুক্রবার সেই জল্পনার অবসান ঘটালেন বিজেপির ওড়িশার রাজ্য সভাপতি মনমোহন সামল।

ওড়িশায় একাই লড়বে বিজেপি! জোট নয় নবীন পট্টনায়কের বিজেডির সঙ্গে

শেষ আপডেট: 22 March 2024 20:44

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশা বিধানসভাতেও ভোট হতে চলেছে। নবীন পট্টনায়কের বিজু জনতা দল বা বিজেডির সঙ্গে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে জল্পনা ছিলই। 
শুক্রবার সেই জল্পনার অবসান ঘটালেন বিজেপির ওড়িশার রাজ্য সভাপতি মনমোহন সামল।

এদিন সন্ধেয় এক্স হ্যান্ডেলে মনমোহন লিখেছেন, ‘৪.৫ কোটি ওড়িশাবাসীর আশা, আকাঙ্ক্ষা পূরণে এবার রাজ্যের ২১টি লোকসভা আসন এবং ১৪৭টি আসন বিশিষ্ট বিধানসভা এককভাবেই লড়বে।"

টুইটে আরও দাবি করা হয়েছে, "এবার বিজেপি এককভাবেই ওড়িশাবাসীর স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত তথা বিকশিত ওড়িশার লক্ষ্যেই বিজেপির এই একা লড়ার সিদ্ধান্ত।"

কেন বিজেডির সঙ্গে জোট করছে না বিজেপি, তার ব্যাখ্যাও দিয়েছেন দলের রাজ্য সভাপতি। পরিস্থিতির জন্য নবীন পট্টনায়েকের বিজেডিকে কাঠগড়ায় তুলে মনমোহনের অভিযোগ, "মোদী সরকারের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল। এটা নিয়ে বিজেপি চিন্তিত। তাই এই সিদ্ধান্ত।"

১৩ মে থেকে ওড়িশায় লোকসভা ভোট। একইসঙ্গে চার দফায় বিধানসভা ভোট হবে এই রাজ্যে। 


```