Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আচমকা বিকট শব্দ, বাড়িতে মজুত থাকা বোমা ফেটে হাত উড়ে গেল যুবকের, আতঙ্কে কাঁপছে পানিহাটি

উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় একটি বাড়ির মধ্যেই রাখা বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণে বাড়ির মালিকের এক হাত উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আচমকা বিকট শব্দ, বাড়িতে মজুত থাকা বোমা ফেটে হাত উড়ে গেল যুবকের, আতঙ্কে কাঁপছে পানিহাটি

শেষ আপডেট: 10 November 2023 14:18

দ্য ওয়াল ব্যুরো, পানিহাটি: আর পাঁচটা দিনের মতো সকালের রাস্তায় ছিল কর্মব্যস্ততা। আচমকা বিকট শব্দ। কেঁপে উঠল গোটা এলাকা। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। কিছু বুঝে ওঠার আগেই পাড়ার একটি বাড়ি থেকে কাতরানোর শব্দ  ভেসে আসতে থাকে। উঁকি মেরে দেখতে গিয়েই আতঁকে উঠলেন স্থানীয়রা। বোমা বিস্ফোরণে বাড়ির মালিকের এক হাত উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায়। 

শুক্রবার সকালে পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় একটি বাড়ির মধ্যেই রাখা বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় ওই বাড়ির মালিক জিতেন্দ্র গুপ্তর ডান হাত উড়ে গিয়েছে। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে পড়ে থাকতে দেখেন। প্রথমে আহতকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১০টা থেকে  ১১টার মধ্যে প্রবল আওয়াজ শুনতে পান তাঁরা। বিস্ফোরণে কেঁপে ওঠে পাড়ার সমস্ত বাড়ি। এমনকী কয়েকটি বাড়ির কাচ ভেঙে পড়ে যায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ এসে ক্ষতিগ্রস্ত বাড়িতে মজুত থাকা বোমাগুলি উদ্ধার করেছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে, কেন বোমা মজুত করে রাখা ছিল, সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে স্থানীয়রাও সঠিক কোনও তথ্য দিতে পারেননি।


```