Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

তৃণমূল কর্মীদের মদের কারবার বন্ধ করায় কুপ্রস্তাব! দুর্গাপুরে আত্মহত্যার চেষ্টা তরুণীর

চাপের মুখে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী।

তৃণমূল কর্মীদের মদের কারবার বন্ধ করায় কুপ্রস্তাব! দুর্গাপুরে আত্মহত্যার চেষ্টা তরুণীর

দুর্গাপুর হাসপাতাল

শেষ আপডেট: 22 June 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মহিলাদের নেতৃত্ব দিয়ে মদের ব্যবসা বন্ধ করেছিলেন। অভিযোগ, এরপরেই এলাকার তৃণমূল কর্মী-নেতাদের রোষে পড়েন। ক্রমাগত দেওয়া হচ্ছিল কুপ্রস্তাব। চাপের মুখে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নবীনপল্লী। মাতালদের উৎপাতে মেয়েদের রাস্তায় হাঁটাচলাই দায়। প্রতিরোধ গড়তে এলাকারই ৪০ জন মেয়ে বউ মিলে তৈরি করলেন একটি সংগঠন। লোকসভা ভোটের আগে প্রশাসনের সাহায্যে ভেঙে দিলেন এলাকার ৩৩টি মদের দোকান। অভিযোগ, তারপরেই কর্মকাণ্ডের মূল কাণ্ডারী পড়লেন বিল্লি, সুকুমার, বাদল, ভীষ্মদের কোপে। এরা সবাই এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। 

অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ওই তরুণীকে নানাভাবে উত্যক্ত করতে শুরু করেন তাঁরা। তরুণীর স্বামী মুচিপাড়ার কাছে একটি বেসরকারি কারখানায় ঠিকাদারের অধীনে কাজ করেন। প্রথমেই তাঁর কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই কাজ ফিরে পেতে হলে ওই তরুণীকে ক্ষমা চাইতে হবে বলে শর্ত দেয় দুষ্কৃতীরা। একইসঙ্গে তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে তারা।

এলাকার মহিলারা জানান, ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দেবব্রত সাঁইয়ের দ্বারস্থ হন তিনি। দেবব্রতবাবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কোনও কাজ হয়নি, উল্টে অভিযুক্তরা ক্রমাগত তার উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকে। শুক্রবার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা অপর্ণা বাউড়ি বলেন, "ভোটের সময় আমরা তৃণমূলের হয়ে অনেক কাজ করেছি, অনেক খেটেছি। কিন্তু ওরা বলছে ওরা এলাকায় মদের কারবার করবে আর তাতে বাধা না দিয়ে ওদের সাথেই মদের কারবার চালাতে হবে। আমরা এতে রাজি হইনি। তাই ওরা ওকে বারবার কুপ্রস্তাব দিচ্ছিল।"

ওই তরুণীর মামা বলেন "আমার ভাগ্নীকে ওই তৃণমূল কর্মীরা কুপ্রস্তাব দেয়। আমার ভাগ্নী পাড়ার উন্নতির জন্য অনেক কাজ করত। সেটা এরা ভাল মতো নিতে পারছিল না। আমার ভাগ্নী এ বিষয়ে প্রাক্তন পুরপিতার দ্বারস্থ হলে তিনি বলেন সামনেই পুরসভার ভোট রয়েছে। তাই এখন ওদের ঘাঁটাতে পারবেন না।" তবে দেবব্রত সাঁই বলেন, "আমি শুনেছিলাম একটা ঝামেলা হয়েছে। আমি সেটা মীমাংসা করার জন্য দুপক্ষকেই ডেকেছিলাম। কিন্তু এক পক্ষ এলেও অপর পক্ষ আসেনি। বিষয়টা এতটা বাড়াবাড়ির জায়গায় চলে যাবে আমি সেটা বুঝতে পারিনি।"

ঘটনার নিন্দা করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "এটা এখন বাংলার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।  ওই এলাকায় তৃণমূল কর্মী সুকুমার মদের কারবার করে। যার প্রতিবাদ করেছিলেন ওই মহিলা। তাঁকে উল্টে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। নিজের সম্ভ্রম বাঁচাতে মহিলা আত্মহত্যার চেষ্টা করে। দুর্গাপুরও এখন সন্দেশখালি হয়ে যাচ্ছে। ওঁর যদি কিছু হয়ে যায় তার দায় তৃণমূলকে নিতে হবে।"


```