Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ভারত! শীর্ষে কারা?

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলেও দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ায় পুরো পয়েন্ট পকেটে পুরতে পারল না ভারত (WTC Points Table After West Indies Series)। মাত্র ৪ পয়েন্টই পেলেন রোহিতরা। যার ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ভারত! শীর্ষে কারা?

শেষ আপডেট: 25 July 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলেও দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ায় পুরো পয়েন্ট পকেটে পুরতে পারল না ভারত (WTC Points Table After West Indies Series)। মাত্র ৪ পয়েন্টই পেলেন রোহিতরা। যার ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই রইল ভারত (India)। প্রথম স্থানে পাকিস্তান।

উল্লেখ্য, পরের মরশুমের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে। ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলেও জিততে পারেনি। ফের ২০২৫ হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই দু'বছরে দলগুলি টেস্ট ম্যাচ খেলে যা পয়েন্ট সংগ্রহ করবে, তার বিচারেই পয়েন্ট টেবিলে ওঠানামা করবে দেশগুলি। পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দল ফাইনালে খেলবে।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান (WTC Points Table After West Indies Series)। একটি টেস্ট ম্যাচ খেলে একটিতেই জিতেছে তারা। তাদের ঝুলিতে রয়েছে ১০০ শতাংশ পয়েন্ট। ভারত খেলেছে দু'টি টেস্ট। তারমধ্যে একটি জিতেছে, একটি হেরেছে। শতাংশের হিসেবে তাদের খাতায় রয়েছে ৬৬.৬৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজে চারটি টেস্ট ম্যাচে খেলে ফেলেছে দুই দলই। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে দু'টি, ইংল্যান্ড একটি। ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ ড্র করায় ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট। বাকিরা আর কোনও দলই এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি।

এখনও পর্যন্ত দু'টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা হয়েছে। দু'বারই ফাইনালে উঠেছিল ভারত। যদিও একবারও জিততে পারেনি। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর এবছর দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।

আরও পড়ুন: লারার মাঠে বিরাট সেঞ্চুরি, মাইলফলকের ম্যাচে ডনকে ছুঁলেন কিং কোহলি


```