Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ট্রাম্প চেঞ্জিং রুমের দেওয়ালে ঠেসে ধরে ধর্ষণ করেছিলেন, বিস্ফোরক অভিযোগ লেখিকার

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার এক বিশিষ্ট লেখিকাকে ধর্ষণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প! শুধু তাই নয়, ধর্ষণের পর তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে উপহাস করেছিলেন! নিউ ইয়র্কের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন লেখিকা জিন ক্যারল (Jean

ট্রাম্প চেঞ্জিং রুমের দেওয়ালে ঠেসে ধরে ধর্ষণ করেছিলেন, বিস্ফোরক অভিযোগ লেখিকার

শেষ আপডেট: 27 April 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার এক বিশিষ্ট লেখিকাকে ধর্ষণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প! শুধু তাই নয়, ধর্ষণের পর তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে উপহাস করেছিলেন! নিউ ইয়র্কের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন লেখিকা জিন ক্যারল (Jean Carroll)। তাঁর দাবি, ৩০ বছর আগের সেই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারেননি তিনি।

বুধবার আদালতে লেখিকা নিজের বক্তব্য তুলে ধরার আগেই তাঁকে আক্রমণ করতে শুরু করেন ট্রাম্প (Donald tramp)। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে দাবি করেন তিনি। তাতে ট্রাম্পের প্রতি রুষ্ট হয় আদালতও। বিচারপতি লুইস ক্যাপলান ট্রাম্পকে সতর্কও করেন।

নির্বাচনে লড়বেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন ট্রাম্প কিন্তু তারমধ্যেই এই আইনি জটিলতায় ফেঁসে গেলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।

লেখার জগতে নিজস্ব পরিচিতি রয়েছে জিন ক্যারলের। এমি পুরষ্কারের জন্য মনোনীতও হয়েছিলেন ক্যারল।

তিনি জানান, ১৯৯৬ সালে নিউ ইয়র্কের একটি হোটেলে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেন। হোটেলের চেঞ্জিং রুমে জোর করে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেন। যদিও ট্রাম্প এই দাবি মানতে নারাজ। গোটা ঘটনা অস্বীকার করে ট্রাম্প জানান, তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এদিকে ক্যারল জানিয়েছে, ট্রাম্পের আচরণে তাঁর কেরিয়ার নষ্ট হয়েছে পাশাপাশি নিজের লেখা বইয়ে গোটা ঘটনার বিবরণও দিয়েছেন ক্যারল।

আদালতে সেই ঘটনা বিশদে বর্ণনা করেন ক্যারল। জানান, একটি স্টোরের চেঞ্জিং রুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেন। জোর করে দেওয়ালে চেপে ধরেন। মাথায় চোট পান ক্যারল। তারপর বাধা দিতে গেলেও কোনও ফল হয়নি। এরপর হাঁটু দিয়ে ট্রাম্পকে মেরে চেঞ্জিং রুম থেকে পালিয়ে আসেন তিনি। ৭৯ বছর বয়সি ক্যারল জানিয়েছেন, তাঁর সেই অভিজ্ঞতা এতটাই ভয়াবহ ছিল যে জীবনে কখনও কাউকে ভালবাসতে পারেননি তিনি।

খাবার নেই, মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করছে সেনা, সুদান ফেরত ভারতীয়রা এখনও আতঙ্কে


```