Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ঋদ্ধির প্যান্ট বিভ্রাট! উল্টো ট্রাউজার্স পরে কেন মাঠে নেমেছিলেন বাংলার ছেলে?

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মোদী স্টেডিয়ামে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ব্যাটে ঝড় উঠেছিল। সেই ইনিংসের জন্য ঋদ্ধি যেমন খবরের শিরোনামে উঠে এসেছিলেন, তেমনই মাঠের মধ্যে তিনি এমন এক কাণ্ড ঘটান যা দেখে হেসে গড়িয়ে পড়েন হার্দিক পাণ্ডে, মহম্ম

ঋদ্ধির প্যান্ট বিভ্রাট! উল্টো ট্রাউজার্স পরে কেন মাঠে নেমেছিলেন বাংলার ছেলে?

শেষ আপডেট: 8 May 2023 18:46

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মোদী স্টেডিয়ামে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ব্যাটে ঝড় উঠেছিল। সেই ইনিংসের জন্য ঋদ্ধি যেমন খবরের শিরোনামে উঠে এসেছিলেন, তেমনই মাঠের মধ্যে তিনি এমন এক কাণ্ড ঘটান যা দেখে হেসে গড়িয়ে পড়েন হার্দিক পাণ্ডে, মহম্মদ শামিরা। দ্বিতীয় ইনিংসে বল করতে নামার আগে ঋদ্ধির প্যান্ট বিপর্যয় ঘটে। উল্টো ট্রাউজার্স পরেই (Trousers Reverse During Game) মাঠে নেমে পড়েছিলেন বঙ্গতনয়।

যা নিয়ে মাঠের মধ্যেই শুরু হয় মশকরা। অধিনায়ক থেকে দলের অন্যান্য সতীর্থরা হাসাহাসি শুরু করেন। প্রথমে বুঝতে পারেননি ঋদ্ধি। তবে পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে নিজেও হেসে ফেলেন।

স্বভাবতই ম্যাচ শেষে ঋদ্ধির এই প্যান্ট বিভ্রাট উঠে আসে নিয়ে আলোচনা শুরু হয়। নেটিজেনরাও সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে। কিন্তু কেন এমন করলেন ঋদ্ধি? বাংলার ছেলে জানালেন, তাড়াহুড়োতে উল্টো প্যান্ট পরে নেমে পড়েন তিনি।

প্রসঙ্গত, গুজরাত প্রথমে ঠিক করেন ঋদ্ধির বদলে উইকেটের পিছনে দাঁড় করাবেন কেএস ভরতকে। আম্পায়ারকে সেই প্রস্তাব দেন হার্দিক। কিন্তু আম্পায়ার তা মানতে চাননি। ফলে ঋদ্ধিকেই নামতে হয়। সেই মুহূর্তে তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে উল্টো ট্রাউজার্স গলিয়েই মাঠে নেমে পড়েন শিলিগুড়ির পাপালি।

ঋদ্ধি জানান, 'আমি ড্রেসিংরুমে বসে খাচ্ছিলাম। ফিজিও এসে আমাকে বলেন, মেডিসিন নিতে হবে। ফলে তাড়াহুড়ো করে আমি প্যান্ট পরি। আর তাতেই ভুল হয়ে যায়।'

https://twitter.com/IPL/status/1655414750464049153

ইডেনে রূপকথার নায়ক রিঙ্কুই, উজ্জ্বল রাসেলও, প্লে অফের আশা বাড়ল নাইটদের


```