Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঊষার কথায় রেগে গেলেন কুস্তিগিররা, ধর্নায় বসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন দৌড়বিদ

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই কুস্তিগিরদের আন্দোলনের (Wrestlers Protest) তেজ বাড়ছে। দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভারতীয় কুস্তিগিররা। এবার তাঁদের এই আন্দোলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিপাকে পড়ে গেলেন ভারতের অলিম্পিক্স সং

ঊষার কথায় রেগে গেলেন কুস্তিগিররা, ধর্নায় বসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন দৌড়বিদ

শেষ আপডেট: 27 April 2023 18:41

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই কুস্তিগিরদের আন্দোলনের (Wrestlers Protest) তেজ বাড়ছে। দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভারতীয় কুস্তিগিররা। এবার তাঁদের এই আন্দোলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিপাকে পড়ে গেলেন ভারতের অলিম্পিক্স সংস্থার প্রধান তথা প্রাক্তন ক্রীড়াবিদ পিটি ঊষা (PT Usha)। কুস্তিগিরদের কথায়, স্বাধীনভাবে সবকিছু করার অধিকার আছে তাঁদের। এমনকী ঊষার কথায় যে তাঁরা মর্মাহত সেটাও বুঝিয়ে দিলেন আন্দোলনকারী কুস্তিগিররা।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ উত্তরোত্তর বাড়তে থাকে। দেশের প্রায় অধিকাংশ কুস্তিগিররা পথে নেমে বিক্ষোভ দেখান। কেন্দ্র সরকারের মধ্যস্থতায় সেই বিক্ষোভ উঠে গেলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় ফের পথে নেমেছেন ভারতীয় কুস্তিগিররা।

কুস্তিগিরদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন পিটি ঊষা। বৃহস্পতিবার তিনি বলেন, 'খেলোয়াড়দের এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করা ঠিক হয়নি। কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করা উচিত ছিল। নেতিবাচক মানসিকতা নিয়ে চলেছে তাঁরা। যা খেলা ও দেশের জন্য ঠিক নয়।'

ঊষার এই কথায় বেজায় চটেছেন কুস্তিগিররা। অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক বলেন, 'পিটি ঊষার কথায় আমরা ব্যথিত। একজন মহিলা হয়েও উনি আমাদের আন্দোলনে অংশ নিচ্ছেন না। উল্টে আমাদের আন্দোলনে নিয়ে ভিন্ন মত পোষণ করছেন।' তিনি আরও বলেন, 'আমরা কি কোনও অন্যায় করেছি? শান্তিতে ধর্নায় বসেছি। বিচার পেলে এমন কাজ করতাম না।' কমনওয়েলথ ও এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভিনেশ ফোগাট বলেন, 'পিটি ঊষাকে অনেকবার ফোন করা হয়েছিল। উনি আমাদের ফোন ধরেননি।'

'ধোনি রিভিউ সিস্টেম' ব্যর্থ রাজস্থানের বিরুদ্ধে! মাহির রিভিউতে উইকেট না আসায় হতাশ ভক্তরা


```