Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কুস্তিগিরদের পিটিয়েছে পুলিশ, প্রতিবাদে উত্তপ্ত কলকাতা! রাজভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কুস্তিগিরদের (Wrestlers Protest) পুলিশি হেনস্থা, আটকের ঘটনার রেশ এসে পড়ল কলকাতায়। রবিবারের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে এসইউসিআইয়ের (SUCI) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার রাজভবন অভি

কুস্তিগিরদের পিটিয়েছে পুলিশ, প্রতিবাদে উত্তপ্ত কলকাতা! রাজভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড

শেষ আপডেট: 29 May 2023 09:08

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কুস্তিগিরদের (Wrestlers Protest) পুলিশি হেনস্থা, আটকের ঘটনার রেশ এসে পড়ল কলকাতায়। রবিবারের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে এসইউসিআইয়ের (SUCI) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন বাম নেতা-কর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শহরের (Kolkata) প্রাণকেন্দ্রে।

রবিবার যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল কুস্তিগিররা। যা কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা বাধে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি সামনে আসে। পদকজয়ী ক্রীড়াবিদদের রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশকর্মীদের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের ওপর মারধর করার অভিযোগও ওঠে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

এই ঘটনাকে (Wrestlers Protest) কেন্দ্র করে সরগরম গোটা দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রী ঘটনার তীব্র নিন্দা করে কাঠগড়ায় তুলেছে মোদী সরকারকে। বাম সমর্থিত সংগঠন এসইউসিআই দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে।

সোমবার দুপুরে সেইমতোই রাজভবনের সামনে জড়ো হন এসইউসিআইয়ের রাজ্য শাখার কর্মীরা। পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলেই বচসা বাঁধে। শুরু হয় ধস্তাধস্তি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ রাজভবনের সামনে থেকে সরিয়ে দেন বিক্ষোভকারীদের।

প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে চলতি বছরের গোড়া থেকেই আন্দোলন শুরু করেছেন কুস্তিগিররা। যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেন সাক্ষী মালিকরা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে ব্রিজভূষণকে। দিল্লি পুলিশ কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও এখনও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এপ্রিল মাস থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়ান কুস্তিগিররা।

কুস্তিগিরদের যন্তরমন্তরের সামনে বসতে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিল দিল্লি পুলিশ


```