Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রমজান শেষ হলেই সৌদির তিন সংস্কারপন্থী বিদ্বজ্জনের মৃত্যুদণ্ড

দ্য ওয়াল ব্যুরো:  রমজান শেষ হলেই দেশের তিন প্রথম সারির বিদ্বজ্জনের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি আরব।  সৌদির ওই তিন বিশিষ্ট ও সুপরিচিত বিদ্বজ্জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার একাধিক অভিযোগ তুলেছে রিয়াধ। তিন জনের নাম শেখ সলমন আল আওদাহ,

রমজান শেষ হলেই সৌদির তিন সংস্কারপন্থী বিদ্বজ্জনের মৃত্যুদণ্ড

শেষ আপডেট: 22 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  রমজান শেষ হলেই দেশের তিন প্রথম সারির বিদ্বজ্জনের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি আরব।  সৌদির ওই তিন বিশিষ্ট ও সুপরিচিত বিদ্বজ্জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার একাধিক অভিযোগ তুলেছে রিয়াধ। তিন জনের নাম শেখ সলমন আল আওদাহ, আওয়াদ আল কার্নি ও আলি আল ওমারি। এঁদের মধ্যে আওদাহ আন্তর্দাতিক মহলে সুপরিচিত। তিনি সংস্কারপন্থী বলেও পরিচিত। আল কারনি এক জন ধর্ম প্রচারক ও আল ওমারি এক জন ব্রডকাস্টার। এই তিন জনের মৃত্যুদণ্ড নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ শুরু হয়েছে। রাষ্ট্রসঙ্ঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশন্যাল ও হিউম্যান রাইটস ওয়াচ এই সাজার প্রতিবাদ করেছে। কিন্তু তাতে কান দেয়নি সৌদি আরব। [caption id="attachment_107131" align="alignnone" width="700"] নির্মম ভাবে ক্রুশবিদ্ধ করে টাঙিয়ে দেওয়া হয় সৌদির রাজপথে[/caption] সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার খুবই বেশি। গত মাসেই সে দেশের সরকার ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তার মধ্যে দুজনকে ক্রুশবিদ্ধ করে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, যাতে মানুষের মনে ভয় তৈরি করা যায়। রিয়াধের এই ধরনের প্রকাশ্য হত্যা নিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। বলা হয়েছে, এই ধরনের মৃত্যুদণ্ড জঘন্য ও পাশবিক। কিন্তু তাতে দমেনি সৌদি সরকার। সৌদির এক বিরোধী নেতা আলি আল হামাদ জানিয়েছেন, এই তিন জনকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্য জনসাধারণকে এই বার্তা দেওয়া যে সরকারের বিরোধিতা করলে মৃত্যুদণ্ডের সাজা মিলবে। আল আওদাহের এক কোটি ৩০ লক্ষ ফলোয়ার রয়েছে টুইটারে। সৌদির সঙ্গে কাতারের সম্পর্ক এখন খারাপ। এই নিয়ে টুইটারে কিছু লিখেছিলেন আওদাহ। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয় বলে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে।        

```