Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রত্যাশিত ভাবেই পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা, থিয়েটার

দ্য ওয়াল ব্যুরো: সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ক্ষোভে ফুটছে পাকিস্তান। এ বার পাকিস্তানের মাটিতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। বৃহস্পতিবার পাক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সে দেশের ভূখণ্ডে থাকা কোনও সি

প্রত্যাশিত ভাবেই পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা, থিয়েটার

শেষ আপডেট: 7 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ক্ষোভে ফুটছে পাকিস্তান। এ বার পাকিস্তানের মাটিতে ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। বৃহস্পতিবার পাক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সে দেশের ভূখণ্ডে থাকা কোনও সিনেমা হলে আর দেখানো হবে না ভারতের সিনেমা। পাক মন্ত্রকের তরফে ফিরদৌস আসিক আওয়ান টুইট করে এ কথা জানিয়েছেন। কেবলমাত্র সিনেমা নয়, নাটক কিংবা এ জাতীয় ভারতীয় যে কোনও বিষয়কেই সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের মাটিতে। এই প্রথম যে পাকিস্তান সে দেশের মাটিতে ভারতীয় ফিল্মের প্রদর্শন করলো তা নয়। অনেক সময়েই সেন্সরশিপের কারণ দেখিয়ে বহু বলিউড ফিল্মের রিলিজ় সেখানে বন্ধ করে ইসলামাবাদ। তা ছাড়া, যখনই দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ে, কার্যত প্রতিবারই বলিউড ছবি নিষিদ্ধ করে পাকিস্তান। সুতরাং এটা প্রত্যাশিতই ছিল। নানা রকম কারণ দেখিয়ে অনেক ছবির প্রদর্শন বন্ধ করেছে পাকিস্তান। তার মধ্যে রয়েছে ‘রাজি়’ ‘আইয়ারি’, ‘পরমাণু’, ‘দ্য স্টোরি অফ পোখরান’। এই সব ছবি নিয়েই পাকিস্তানের আপত্তি ছিল। ‘মুলক’ ছিবিটিও দেখেনো হয়নি সে দেশে, কারণ পাকিস্তানের মতে, ছবিতে মুসলিমদের ঠিক ভাবে দেখানো হয়নি। এ ছাড়া  ‘প্যাডম্যান’ ‘ভিরে দি ওয়েডিং’ ‘পরী’ এই সব ছবিও কোনওদিনই সেখানে রিলিজ় হয়নি। রক্ষণশীল দেশ বলেই অনেক বিষয়বস্তু সেখানে গ্রহণযোগ্য নয়।  

```