Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অন্তর্বাস পরে ফেসবুকে ছবি পোস্ট করায় মহিলা ডাক্তারের লাইসেন্স কেড়ে নিল মায়ানমার

দ্য ওয়াল ব্যুরো: তিনি ২৯ বছরের সুন্দরী তরুণী, পেশায় ডাক্তার ও নেশায়  মডেল। মাঝেমধ্যেই ফেসবুকে নিজের ঝকঝকে সব ছবি পোস্ট করেন। এ বার নিজের অন্তর্বাস পরা পোশাক পরা ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। তাঁর ডাক্তারির লাইসেন্সই বাতিল করে দিয়েছে সে

অন্তর্বাস পরে ফেসবুকে ছবি পোস্ট করায় মহিলা ডাক্তারের লাইসেন্স কেড়ে নিল মায়ানমার

শেষ আপডেট: 15 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তিনি ২৯ বছরের সুন্দরী তরুণী, পেশায় ডাক্তার ও নেশায়  মডেল। মাঝেমধ্যেই ফেসবুকে নিজের ঝকঝকে সব ছবি পোস্ট করেন। এ বার নিজের অন্তর্বাস পরা পোশাক পরা ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি। তাঁর ডাক্তারির লাইসেন্সই বাতিল করে দিয়েছে সে দেশের রক্ষণশীল সরকার। তবে তাতে দমে যাওয়ার পাত্রী নন ন্যাং মে স্যান। তিনি মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন আদালতে। ন্যাং স্যান বরাবরই সাহসী। ফেসবুকে ঘনঘন নিজের আকর্ষণীয় ছবি পোস্ট করেন তিনি। কখনও সুইমিং কস্টিউমে, কখনও অন্তর্বাসে, কখনও ফিগার হাগিং টাইট বা স্বচ্ছ পোশাকে। আবার মায়ানমারের নিজস্ব পোশাককেও একটু সাহসী ভাবে পরে ছবি তোলেন তিনি। তাতেই চটেছে সে দেশের সরকার। অনেকে যেমন এই তরুণীর এই সব ছবি পছন্দ করেন, অনেকে আবার কড়া সমালোচনা করতেও ছাড়েন না। তাঁদের বক্তব্য, মানবাধিকার বা স্বাধীনতার অর্থ এই নয় যে যা খুশি তাই পরব, খোলামেলা পোশাক পরে দেশের সংস্কৃতিকে অসম্মান করব। স্যান পাঁচ বছর ডাক্তারি করেছেন। পরে তিনি মডেলিংয়ে বেশি মন দেন। তবে তাঁর কথায়, তিনি যখন রোগী দেখেন, তখন খোলামেলা পোশাক পরেন না। গত ৩ জুন মায়ানমার মেডিক্যাল কাউন্সিল এক চিঠি দিয়ে স্যানকে জানায় তাঁর পোশাক পরিচ্ছদ সে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বিরোধী। তাই তাঁর লাইসেন্স বাতিল করা হলো। এই সিদ্ধান্তে স্যানের বক্তব্য, তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। গত জানুয়ারিতে তাঁকে একবার নোটিস পাঠিয়ে বলা হয়ে ফেসবুকের ছবি মুছে দিতে। স্যান অবশ্য সে কথা মানেননি। বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, মায়ানমারে প্রশিক্ষিত ডাক্তারের অভাব খুবই বেশি। সেই পরিস্থিতিতে এক জন ডাক্তারকে এ ভাবে বসিয়ে দেওয়া ঠিক নয় বলে অনেকের মত।  

```