Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'জঙ্গিদের মদত দেওয়াই পাকিস্তানের নীতি', রাষ্ট্রপুঞ্জে ইমরান খানকে একহাত নিল ভারত

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান যে সন্ত্রাসবাদী কাজে মদত দেয় এবং জঙ্গিদের (terror) মদত দেওয়াটাই যে তাদের নীতি, তা এখন আন্তর্জাতিক মঞ্চেও প্রতিষ্ঠিত সত্য! রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্পষ্ট স্বরে

'জঙ্গিদের মদত দেওয়াই পাকিস্তানের নীতি', রাষ্ট্রপুঞ্জে ইমরান খানকে একহাত নিল ভারত

শেষ আপডেট: 25 September 2021 04:05

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান যে সন্ত্রাসবাদী কাজে মদত দেয় এবং জঙ্গিদের (terror) মদত দেওয়াটাই যে তাদের নীতি, তা এখন আন্তর্জাতিক মঞ্চেও প্রতিষ্ঠিত সত্য! রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্পষ্ট স্বরে এমনটাই জানালেন রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে। সেই সঙ্গেই তিনি স্পষ্ট করেন, জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে৷ এমনকি, কাশ্মীরের যে অংশ পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে, তাও ভারতেরই। গতকাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, আফগানিস্তান ছাড়া আর যে দেশ সন্ত্রাসের কবলে সবথেকে বেশি ভুগছে, সে হল পাকিস্তান। ইমরান খান উল্লেখ করেন, টুইন টাওয়ার হামলার পরে আমেরিকার সন্ত্রাস বিরোধী অভিযানের হাত মিলিয়েছিল পাকিস্তান নিজেও। কিন্তু সেই অভিযানে আমেরিকা যখন ড্রোন হামলা শুরু করল, তখন ৮০ হাজার পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। আফগানিস্তানের পাশাপাশি আমেরিকা পাকিস্তানের জন্য কিছুই করেনি বলে ক্ষোভ উগরে দিয়ে আমেরিকাকে 'অকৃতজ্ঞ' বলে উল্লেখ করেন তিনি।

ফের শিরোনামে 'পেগাসাস', ফ্রান্সের ৫ মন্ত্রীর ফোনে এবার আড়িপাতার অভিযোগ

একথা বলতে গিয়ে বারবার কাশ্মীর প্রসঙ্গও টেনে আনেন ইমরান৷ তিনি খুবই উদ্বেগ প্রকাশ করেন কাশ্মীরের সাধারণ মানুষের মানবাধিকার নিয়ে। বিজেপি সরকারের অধীনে ভারতে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব বাড়ছে বলেও বিশ্বমঞ্চে অভিযোগ করেন তিনি৷ এর পরেই কড়া জবাবের পথে হাঁটে ভারত৷ স্নেহা দুবে বলেন, “রাষ্ট্রপুঞ্জ যে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে, তাদের আশ্রয় দেওয়ার একটি বিশাল তালিকা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা সবাই জানে।” একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের নাক গলানো নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন “এই প্রথম নয়, এর আগেও পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে ব্যবহার করে বিশ্বের নজর ঘোরানোর চেষ্টা করেছে।” প্রসঙ্গত, আমেরিকা সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজই নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য রাখবেন ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টায়৷ অনুমান, তিনিও আজ পাকিস্তান ইস্যুতে কড়া জবাব দেবেন৷ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```