Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি ও সঙ্গে আছি, সাফ জানাল আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো:  ভারতের আত্মরক্ষার অধিকারকে আমেরিকা সমর্থন করবে বলে সাফ জানিয়ে দিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। শুক্রবার বল্টন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেন। কাশ্মীরে জইশ হামলার নিন্দা করে ও শোক জানিয়ে বল্

ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি ও সঙ্গে আছি, সাফ জানাল আমেরিকা

শেষ আপডেট: 15 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ভারতের আত্মরক্ষার অধিকারকে আমেরিকা সমর্থন করবে বলে সাফ জানিয়ে দিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। শুক্রবার বল্টন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেন। কাশ্মীরে জইশ হামলার নিন্দা করে ও শোক জানিয়ে বল্টন বলেন, ভারত উগ্রপন্থার মোকাবিলায় যা করবে, তাতে আমেরিকার পূর্ণ সমর্থন থাকবে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফিদায়েঁ হানায় সিআরপিএফের গোটা একটি বাস উড়ে যায়। নিহত হন ৪০ জন জওয়ান। আহতও বহু। পাক মদতেপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এর পরেই সারা বিশ্বে থেকে এই ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দেন রাষ্ট্রপ্রধান ও নেতারা। পাকিস্তানকে ফের আমেরিকার সমালোচনা ও তিরস্কারের মুখে পড়তে হয়। [caption id="attachment_80417" align="aligncenter" width="275"] জন বল্টন[/caption] বল্টন বলেন, “আমি দোভালকে বলেছি যে আমরা ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। আমি ওঁর সঙ্গে দুবার  কথা বলেছি--আজ সকালেও বলেছি।” তিনি জানান, পাকিস্তানকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, মৌলবাদী ও জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ বন্ধ করতে হবে। বল্টনের কথায়, “জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করার বিষয়টি আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি। আমরা পাকিস্তানের সঙ্গে এ নিয়ে আরও আলোচনা করব।” এর আগে অবশ্য ওয়াশিংটন একাধিকবার ইসলামাবাদকে এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে। পুলওয়ামার হামলার ঘটনার ঠিক পরেই হোয়াইট হাউস ও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও কড়া ভাষায় পাকিস্তানকে তিরস্কার করেছেন। পম্পিও টুইট করে বলেছেন, “সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের এই লড়াইয়ে আমরা সঙ্গে আছি। জঙ্গিদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত করা বন্ধ করুক পাকিস্তান।” একই রকম কড়া সুরে পাকিস্তানকে তিরস্কার করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স। তিনি বলেন, পাকিস্তান অবিলম্বে সন্ত্রাসবাদীদের মদত ও আশ্রয় দেওয়া বন্ধ করুক। এই জঙ্গি সংগঠনগুলোর একমাত্র লক্ষ্য উপমহাদেশে অশান্তি, হিংসা আর সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা।

```