Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের সক্রিয় আল কায়দা, নয়া প্রযুক্তি দিয়ে বিমানহানার ছক

দ্য ওয়াল ব্যুরো:  মাঝে কয়েক বছর ঝিমিয়ে থাকলেও ফের সক্রিয় হয়ে উঠেছে আল কায়দা। ৯/১১-এর মতো বড়সড় বিমান ছিনতাই ও সন্ত্রাসের পরিকল্পনা করছে তারা। ব্রিটেনের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস এ কথা বলেছেন। সম্প্রতি উড়ন্ত ড্রোনের কারণে ইংল্যান্ডের গ

ফের সক্রিয় আল কায়দা, নয়া প্রযুক্তি দিয়ে বিমানহানার ছক

শেষ আপডেট: 24 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  মাঝে কয়েক বছর ঝিমিয়ে থাকলেও ফের সক্রিয় হয়ে উঠেছে আল কায়দা। ৯/১১-এর মতো বড়সড় বিমান ছিনতাই ও সন্ত্রাসের পরিকল্পনা করছে তারা। ব্রিটেনের নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস এ কথা বলেছেন। সম্প্রতি উড়ন্ত ড্রোনের কারণে ইংল্যান্ডের গ্যাটউইক বিমানবন্দরে বিমান ওঠানামা দিন দুয়েক বন্ধ রাখতে হয়েছিল। সেই প্রসঙ্গে ওয়ালেস সাংবাদিকদের বলেন, আল কায়দা নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে বিমান ছিনতাই ও বিমানবন্দরে নাশকতার চেষ্টা করছে। সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া ও আরও কিছু দেশে নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে আল কায়দা। এখন নতুন ও তরুণ কিছু নেতা  আল কায়দাকে ফের চাঙ্গা করার জন্য কাজ করছে। ওয়ালেস বলেন, এটা ঠিক যে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন নেভি সিলের হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরে আল কায়দা কিছুটা হলেও গুটিয়ে গেছিল। সেই ফাঁকে মাথা চাড়া দিয়ে নির্মম সন্ত্রাসবাদের জন্ম দেয় ইসলামিক স্টেট। কিন্তু আল কায়দাও বসে থাকেনি। আইএস তাণ্ডব চালিয়েছে, আর আল কায়দা নিজেদের মতো করে সন্ত্রাসে কাজে লাগানোর জন্য নানা প্রযুক্তি নিয়ে নাড়াচাড়া করেছে। তাদের প্রধান লক্ষ্য বিমানযাত্রীরা। এবং ইউরোপ। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হানায় নিহত হয়েছিলেন তিন হাজার মানুষ। সেই একই কায়দায় বিমানকে ছিনতাই করে হামলাই হোক বা বিমানবন্দরে বিস্ফোরণ ঘটিয়েই হোক, সন্ত্রাসের পরিকল্পনা আল কায়দা করছে। ব্রিটেনের মন্ত্রী বলেন, এখন যে হেতু বিমানযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত, তাই সহজে হামলা তারা করতে পারবে না। কিন্তু কোনও উপায়ে নতুন কৌশল কাজে লাগিয়ে তারা ফের ঝাঁপিয়ে পড়তে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই প্রসঙ্গে ওয়ালেস বলেন, এর ফলে ইসলামিক মৌলবাদীরা নতুন করে পশ্চিমী দুনিয়ার উপর আক্রমণ বাড়াবে।

```