Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘ভোটের দিন তৃণমূলের গুন্ডাদের বাড়ি থেকেই বেরোতে দেব না’, ওন্দার জনসভা থেকে হুঁশিয়ারি অমিত শাহের

“তৃণমূলের গুন্ডারা যেন ২৩ ও ২৯ তারিখ বাড়িতেই থাকে। মমতাদির কোনও গুন্ডা যেন ভোটে নাক গলাতে না পারে, তা আটকাতে সব ধরনের ব্যবস্থা করা হবে।”

‘ভোটের দিন তৃণমূলের গুন্ডাদের বাড়ি থেকেই বেরোতে দেব না’, ওন্দার জনসভা থেকে হুঁশিয়ারি অমিত শাহের

অমিত শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 14:28

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের দিন ঘোষণার (West Bengal Assembly Election 2026) পর বাঁকুড়ার ওন্দায় প্রথম মেগা শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সেই মঞ্চ থেকেই ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফার ভোটের কথা মাথায় রেখে শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ভোট লুঠ বা কারচুপির চেষ্টা করলে ফল হবে মারাত্মক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বাংলার মানুষ এবার ‘হীরকরানী’কে বিদায় জানাতে তৈরি।

গুন্ডাবাহিনীকে হুঁশিয়ারি ও চুরির খতিয়ান

এদিন ভাষণের শুরুতেই শাহের মেজাজ ছিল তুঙ্গে। তৃণমূলের কর্মী-সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, “তৃণমূলের গুন্ডারা যেন ২৩ ও ২৯ তারিখ বাড়িতেই থাকে। মমতাদির কোনও গুন্ডা যেন ভোটে নাক গলাতে না পারে, তা আটকাতে সব ধরনের ব্যবস্থা করা হবে।” কেন্দ্রীয় প্রকল্পের চাল চুরি নিয়ে বিঁধে তিনি বলেন, “মোদী সরকার ৫ কেজি চাল দিলে তার থেকে ১ কেজি চুরি করে নেয় তৃণমূলের সরকার।”

আরজি কর ও নারী সুরক্ষা

বাংলার নারী নিরাপত্তা নিয়ে মমতাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করান শাহ। আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আরজি করের ঘটনায় গোটা বিশ্বে পশ্চিমবঙ্গ লজ্জিত হয়েছে। তৃণমূল সরকার মহিলাদের মর্যাদা রক্ষা করতে পারেনি।” এর পাল্টা হিসেবে বিজেপির ‘গ্যারান্টি’ দিয়ে তাঁর ঘোষণা, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চব্বিশ ঘণ্টা নারী নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

দুর্নীতির হিসেব ও ‘স্পেশ্যাল কমিটি’

শিক্ষা, গরু ও কয়লা পাচার থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতির খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি সরকার বাংলায় এলে একটি আলাদা কমিটি গঠন করা হবে এবং এই দুর্নীতিবাজ নেতাদের জেলে ঢোকানো হবে। ৪ মে-র পর সব দুর্নীতির হিসেব হবে।” তাঁর দাবি, বাংলার সাধারণ মানুষের টাকা যাঁরা লুট করেছেন, তাঁদের রেহাই দেওয়া হবে না।

অনুপ্রবেশ ও সিন্ডিকেট রাজ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভোটব্যাঙ্ক’ রাজনীতিকে তোপ দেগে শাহর অভিযোগ, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের আড়াল করতেই ব্যস্ত রাজ্য সরকার। একই সঙ্গে সিন্ডিকেট রাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এখানে বালি, সিমেন্ট কিনতেও সিন্ডিকেট দিতে হয়। এই সিন্ডিকেট আমরা চিরতরে শেষ করব।”


```