একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বঙ্গে পা রেখে তিনটি মেগা জনসভার মাধ্যমে বিজেপির প্রচারের পালে হাওয়া দেবেন, তেমনই পাল্টা ময়দান ধরে রাখতে জেলায় জেলায় প্রচারে ঝড় তুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 11 April 2026 16:28
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের নির্বাচনী রণক্ষেত্রে (West Bengal Assembly Election 2026) আজ এক হাইভোল্টেজ শনিবার। ভোট যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজ্যের ভোটারদের মন জয় করতে আজ একই দিনে ময়দানে নামছেন যুযুধান দুই পক্ষের শীর্ষ নেতৃত্ব। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বঙ্গে পা রেখে তিনটি মেগা জনসভার মাধ্যমে বিজেপির প্রচারের পালে হাওয়া দেবেন, তেমনই পাল্টা ময়দান ধরে রাখতে জেলায় জেলায় প্রচারে ঝড় তুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।