Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

শরিফ যাতে জেলে এসি বা টিভি না পান, তার ব্যবস্থা করব : ইমরান

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার সেখানে প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে তিনি বলেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখন বন্দি আছেন ঠিকই কিন্তু জেলে তাঁর জন্য বাড়ির তৈরি খাবার

শরিফ যাতে জেলে এসি বা টিভি না পান, তার ব্যবস্থা করব : ইমরান

শেষ আপডেট: 22 July 2019 07:42

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার সেখানে প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে তিনি বলেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখন বন্দি আছেন ঠিকই কিন্তু জেলে তাঁর জন্য বাড়ির তৈরি খাবার আসছে। তাঁর সেলে এসি লাগানো আছে। একটি টিভিও আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কোনও বন্দির এমন সুবিধা পাওয়া উচিত নয়। আমি দেখব যাতে শরিফ জেলে এত আরামে না থাকতে পারেন। সামা টিভি নামে এক চ্যানেলে ৫০ মিনিট ধরে ভাষণ দেন ইমরান। তিনি বলেন, নওয়াজ শরিফ চান, তাঁর বাড়ি থেকে খাবার আসুক। তাঁর জেলের কুঠুরিতে বাতানুকূল ব্যবস্থা থাকুক। কিন্তু আমাদের দেশে ৫০ শতাংশ মানুষই এয়ার কন্ডিশনিং মেশিন বা টিভির মালিক নন। সেখানে এক বন্দি কীভাবে তা পেতে পারেন। এ আবার কী রকম শাস্তি? এর পরে ইমরান বলেন, আমি দেশে ফিরেই দেখব যাতে শরিফ টিভি বা বাতানুকূল কক্ষ না পান। তিনি একজন ক্রিমিন্যাল। আমি জানি শরিফের দলের নেত্রী মরিয়ম বিবি এজন্য অনেক চেঁচামেচি করবেন। আমি একটা কথাই বলব, যে অর্থ চুরি করেছেন, ফেরত দিন। ৬৯ বছরের শরিফ অল আজিজিয়া স্টিল মিল কেসে অভিযুক্ত। তাঁর সাত বছরের জেল হয়েছে। তিনি লাহোরের কোট লাখপত জেলে আছেন। ইমরান ক্যাপিটাল ওয়ান অ্যারেনা স্টেডিয়ামে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে দেখা করেন। সেখানে ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। শরিফের কড়া সমালোচনা করে তিনি বলেন, পিএমএল-এন নেতাকে ক্ষমতায় বসিয়েছেন এক সামরিক একনায়ক। তাঁর ভাই হিসাবে শাহবাজ শরিফকেও সেনাবাহিনী সহায়তা করেছে। ইমরানের দাবি, সরকার ইতিমধ্যে শরিফ পরিবারের লুকিয়ে রাখা সম্পদ বাজেয়াপ্ত করা শুরু করেছে। ওই পরিবারের লোকজন ক্ষমতায় থাকার সময় দেশে লুঠপাট করেছে। তাঁর কথায়, শরিফ পরিবার কয়েকশ কোটি ডলারের সম্পত্তি বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা অন্যান্য দেশের সরকারের সঙ্গে কথা বলছি যাতে সেই সম্পত্তি পাকিস্তানে ফিরিয়ে আনা যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইমরান। তাঁর সঙ্গে থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ।

```