Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

মন্ত্রকের নির্দেশে সরছেন ব্রিজভূষণ! বজরং, ভিনেশদের লড়াইয়ে কোণঠাসা ফেডারেশন সভাপতি

দ্য ওয়াল ব্যুরো: প্রবল চাপে রয়েছেন ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Singh)। দেশের নামী কুস্তিগিররা তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তাঁর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন কেন্দ্র মন্ত্রকের কাছে। তার ভিত্তিতে সরে যেতে (resign) পারেন কুস্তি

মন্ত্রকের নির্দেশে সরছেন ব্রিজভূষণ! বজরং, ভিনেশদের লড়াইয়ে কোণঠাসা ফেডারেশন সভাপতি

শেষ আপডেট: 19 January 2023 15:15

দ্য ওয়াল ব্যুরো: প্রবল চাপে রয়েছেন ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Singh)। দেশের নামী কুস্তিগিররা তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তাঁর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন কেন্দ্র মন্ত্রকের কাছে। তার ভিত্তিতে সরে যেতে (resign) পারেন কুস্তি ফেডারেশনের শীর্ষ পদাধিকারী।

বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের কাছে তিনদিনের মধ্যে এই অভিযোগের জবাব চেয়েছে কেন্দ্র। ধর্নায় বসা কুস্তিগিরদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধিরা। এর মধ্যে আবারও একটি বৈঠক হবে। কিন্তু শোনা যাচ্ছে ব্রিজভূষণ নিজের ইস্তফা পাঠিয়ে গ্রামের বাড়ি রওনা দিয়েছেন। আগামী ২২ জানুয়ারি কেন্দ্র ক্রীড়ামন্ত্রক সভা ডেকেছে। ওই সভায় থাকতে পারেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেদিন আবার কুস্তি ফেডারেশনের বার্ষিক সভাও রয়েছে।

বৈঠকের পর রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক বৃহস্পতিবার বলেন, ‘‘গোটা ঘটনায় কোনও পদক্ষেপ করার উদ্যোগ নেয়নি সরকার। শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের ভূমিকায় একেবারেই খুশি নই আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ন্যায়বিচারের অনুরোধ জানাচ্ছি।’’

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দুই গবেষককে পুরষ্কৃত করল ভারতীয় বিজ্ঞান কংগ্রেস


```