Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের নিন্দা করে ৩৫টি নারী সংগঠনের যৌথ বিবৃতি

বিবৃতিতে মমতা নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনা করে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে চালানোর নিন্দা করা হয়েছে।

আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের নিন্দা করে ৩৫টি নারী সংগঠনের যৌথ বিবৃতি

আর জি কর কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করা হয়েছে।

শেষ আপডেট: 27 August 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনার সম্মিলিতভাবে তীব্র নিন্দা করল নারী অধিকার সংগঠনগুলি। এ বিষয়ে তারা দ্রুত বিচার ও শাস্তি প্রক্রিয়া এবং যৌন অপরাধ তথা মেয়েদের উপর অত্যাচার বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। আর জি কর হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা অধিকার রক্ষা সংগঠনগুলির এই যৌথ বিবৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিবৃতিতে আর জি কর কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করা হয়েছে।

সংগঠনগুলির মতে, এই ঘটনায় সর্বস্তর থেকে নিন্দার ঝড় উঠেছে শুধু অপরাধের নৃশংসতার জন্যও নয়। প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টার নিন্দা করেছে সংগঠনগুলি। বিচারের চাইতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের সমালোচনা করে বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনা নিয়ে তাঁরা রাজনীতি করেছেন।

বিবৃতিতে মমতা নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনা করে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে চালানোর নিন্দা করা হয়েছে। এমনকী হাসপাতালের আধিকারিকদের বদলি করার বিষয়েও নিন্দাসূচক মন্তব্য করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, ৪৩ জন ডাক্তার ও অধ্যাপক-ডাক্তারকে বদলির সরকারি পদক্ষেপ প্রমাণ করে যাঁরা সুবিচার চাইছিলেন, তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে।

কলকাতার ঘটনার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন নিরপেক্ষভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছ তদন্ত করে। বিবৃতিতে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই ব্যর্থতাকে দায়ী করা হয়েছে। মহিলাঘটিত অপরাধ ঠেকাতে অবিলম্বে মৃত্যুদণ্ডের মতো কঠোরতম শাস্তির আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনগুলি। তথ্য দিয়ে তারা জানিয়েছে, জাতীয় অপরাধ ব্যুরোর পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটে এবং দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ২৭ শতাংশ।

উল্লেখ্য, অল ইন্ডিয়া দলিত মহিলা অধিকার মঞ্চ, অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেন্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া প্রগ্রেসিভ উইমেন্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ফেমিনিস্ট অ্যালায়েন্স, অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস সহ ৩৫টি নারী সংগঠন এই আবেদন করেছে।


```