শবরীমালায় ঢুকবেন বলেছিলেন, মহিলার বাড়ি তাণ্ডব চালাল দুষ্কৃতীরা
দ্য ওয়াল ব্যুরো: শবরীমালা মন্দিরে ঢোকার ইচ্ছে প্রকাশ করে চলেছেন কেরলের বহু মহিলা। কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক ডেকে মন্দিরে ঢোকার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিন মহিলা। চেয়েছিলেন নিরাপত্তাও। তিন মহিলা এখনও হামলার মুখে না পড়লেও, দুষ্কৃতী তাণ্ডব চলল
শেষ আপডেট: 22 November 2018 17:07
দ্য ওয়াল ব্যুরো: শবরীমালা মন্দিরে ঢোকার ইচ্ছে প্রকাশ করে চলেছেন কেরলের বহু মহিলা। কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক ডেকে মন্দিরে ঢোকার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিন মহিলা। চেয়েছিলেন নিরাপত্তাও। তিন মহিলা এখনও হামলার মুখে না পড়লেও, দুষ্কৃতী তাণ্ডব চলল তাঁদের বন্ধুর বাড়ি। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় অপর্ণা শিবকামী নামে এক মহিলার বাড়ি ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এই অপর্ণাই সেদিনের সাংবাদিক বৈঠকের মূল উদ্যোক্তা বলে খবর।
কেরলের মালাপুরম জেলার কক্কনচেরীর বাসিন্দা অপর্ণা, পেশায় শিক্ষিকা।তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা অন্ধকারে তাঁর বাড়ির গেট খুলে ঢুকে পড়ে। দরজা, জানালা ভাঙচুর করার পর বাইকে চেপে চম্পট দেয়। আতঙ্কিত অপর্ণা বৃহস্পতিবার কক্কনচেরী পুলিশের অভিযোগ দায়ের করেছেন। নিরাপত্তার আবেদনও রেখেছেন পুলিশের কাছে।
বয়স পাঁচ দিন, কিন্তু ক্রিকেট বোদ্ধা
অপর্ণা শিবকামী শবরীমালা মন্দিরে প্রবেশের ইচ্ছে রেখেছেন অনেকবার। বিভিন্ন সোশ্যাল সাইটে লিখে নিজের ইচ্ছে জানিয়েছেন। শবরীমালার নিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে নেমেছেন পথে। তবে, কয়েকদিন আগে অপর্ণার সাংবাদিক বৈঠকের উদ্যোগই তাঁকে বিপদে ফেলে বলে মনে করা হচ্ছে। ফেসবুকে শবরীমালা মন্দিরের ইচ্ছে প্রকাশ করে হুমকির মুখে পড়েছিলেন তিন মহিলা। যাঁরা, কয়েকদিন আগে কোচিতে সাংবাদিক বৈঠক ডেকে নিরাপত্তা চেয়েছিলেন। সেই সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করেছিলেন অপর্ণাই। বিভিন্ন মহিলা সংগঠনকে বৈঠকে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনিই। এরপর থেকেই হুমকি চিঠি, ফোন পেতে শুরু করেন অপর্ণা।
অপর্ণার অভিযোগ, "শবরীমালায় ঢোকার ইচ্ছে প্রকাশ করলেই মিলছে হুমকি। এ্রবার তো দুষ্কৃতীরা হামলা করেই দেখিয়ে দিল।"
গত সোমবার কোচিতে সাংবাদিক বৈঠক হয়। মঙ্গলবারই অপর্ণা বাড়িতে হামলার ঘটনা। পুলিশ-প্রশাসনের পরোয়া না করেই চলছে দুষ্কৃতীদের তাণ্ডব। অপরিচিত এই আততায়ীরা কাদের নেতৃত্বে কাজ করছে তা স্পষ্ট নয়। তবে, পিছনে শবরীমালা মন্দির বাঁচাও কমিটির হাত আছে বলে দাবি অপর্ণাদের।
শবরীমালা মন্দিরে ঢোকার ইচ্ছে প্রকাশ করলেই মহিলাদের নানা ধরণের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, শবরীমালা নিয়ে কথা বলতেই ভয় পাচ্ছেন কেরলের মহিলারা।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন