Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

গাড়ি ঝুলছে গাছে, মরুভূমিতে ছ’দিন বেঁচে রইলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো : মরুভূমিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ৫৩ বছর বয়সী এক মহিলা। জ্ঞান হারিয়ে পড়েছিলেন তিনদিন। তারপর কোনক্রমে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আশ্রয়ের খোঁজে। বেশিদূর যেতে পারেননি । জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। স্থানীয় পশুপালকরা খুঁজে

গাড়ি ঝুলছে গাছে, মরুভূমিতে ছ’দিন বেঁচে রইলেন মহিলা

শেষ আপডেট: 1 November 2018 06:07

দ্য ওয়াল ব্যুরো : মরুভূমিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ৫৩ বছর বয়সী এক মহিলা। জ্ঞান হারিয়ে পড়েছিলেন তিনদিন। তারপর কোনক্রমে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আশ্রয়ের খোঁজে। বেশিদূর যেতে পারেননি । জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। স্থানীয় পশুপালকরা খুঁজে পেয়েছে তাঁকে। ১২ অক্টোবর অ্যারিজোনার মরুভূমির ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেই মহিলা। ফিনিক্স থেকে ১০০ কিলোমিটার উত্তরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল খাদে।  ৫০ ফুট নীচে এক বিশাল গাছে আটকে গাড়ি ঝুলতে লাগল। মহিলা গুরুতর চোট পেয়েছিলেন। তিনি অজ্ঞান হয়ে গাড়ির ভিতরেই পড়ে রইলেন তিনদিন। জ্ঞান ফিরলে তিনি গাছ থেকে নামলেন। হাঁটতে শুরু করলেন নিকটবর্তী রেললাইনের দিকে। কিন্তু ৫০০ গজ এগিয়ে আর পারলেন না।  জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শুকনো নদীখাতে। স্থানীয় এক র‍্যাঞ্চের বেড়া টপকে পালিয়ে গিয়েছিল একটি গরু। তাকে খুঁজতে বেরিয়েছিলেন র‍্যাঞ্চের মালিক ডাভ মোরালেজ। সঙ্গে ছিলেন রাস্তা সারানোর কয়েকজন শ্রমিক। তাঁরা দেখতে পান, গাছের ওপরে একটি গাড়ি ঝুলছে। গাছের নীচে একজনের পায়ের ছাপ।  পায়ের ছাপ ধরে খুঁজতে খুঁজতে তাঁরা ওই মহিলাকে দেখতে পান।  তাঁর পরনে ছিল টি শার্ট ও শর্টস। পায়ে চপ্পল। তাঁর মাথায় চোট লেগেছিল। কাঁধের হাড় সরে গিয়েছিল। পাঁজরও ভেঙেছিল। মোরালেজ বলেছেন, আর এক রাত ওইভাবে পড়ে থাকলে তিনি বাঁচতেন কিনা সন্দেহ। মোরালেজরা খবর দিতে হেলিকপ্টারে চড়ে উড়ে আসেন ত্রাণকর্মীরা।  দ্রুত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।

```