Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আদর করার ছলে মায়ের থেকে সদ্যোজাতকে নিয়ে পালাল মহিলা, পরে শ্রীরামপুর থেকেই গ্রেফতার

সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন নেহা কুর্মি। হুলস্থুল পড়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পরে অবশ্য শ্রীরামপুরের নগার মোড় থেকে গ্রেফতার করা হয় ওই মহিলাকে। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

আদর করার ছলে মায়ের থেকে সদ্যোজাতকে নিয়ে পালাল মহিলা, পরে শ্রীরামপুর থেকেই গ্রেফতার

শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 22 October 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছুটির পর গাড়ি খুঁজতে গিয়েছিলেন আত্মীয়া। সদ্যোজাতকে নিয়ে হাসপাতালেই অপেক্ষা করছিলেন মা। সেই সময়েই পাশে এসে বসেন এক মহিলা। কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কাছ থেকে শিশুকে নেন। এরপর নিমেষে হাওয়া। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন নেহা কুর্মি। হুলস্থুল পড়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পরে অবশ্য শ্রীরামপুরের নগার মোড় থেকে গ্রেফতার করা হয় ওই মহিলাকে। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সিজার করা হয় তাঁর। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আজ বুধবার সাড়ে এগারোটা নাগাদ তাঁর ছুটি হয়। মা ও বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি ডাকতে যান পরিবারের লোক। সম্পর্কে সদ্যোজাত শিশুটির পিসি জানান, তাঁর বৌদিকে হাসপাতালের সামনে বসিয়ে গাড়ি ডাকতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন তাঁর বৌদি প্রচণ্ড কান্নাকাটি করছে, কোলে বাচ্চাও নেই। এরপরেই জানতে পারেন এক মহিলা এসে বাচ্চাটিকে আদর করে কোলে নেয়। জানায় তারও নাতি হয়েছে। তাই শিশুটিকে দেখে কোলে নিতে ইচ্ছে করছে। এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই মহিলা।

দুই মহিলার চিৎকার শুনে ছুটে আসেন হাসপাতালের সিকিউরিটি গার্ডরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইসি,এসিপি সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শিশুটিকে কীভাবে উদ্ধার সম্ভব তার সমস্ত পরিকল্পনা ছকে ফেলেন। শুরু হয় নাকা তল্লাশি। কিছুক্ষণের মধ্য়ে  শ্রীরামপুরের নগার মোড় থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, "ঘটনার খবর পেয়ে সিসিটিভির ফুটেজে দেখা অজ্ঞাত পরিচয় মহিলার ছবি পুলিশের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। নাকা চেকিং শুরু হয়। খুব দ্রুত ট্রাফিক পুলিশ একটি টোটোকে আটক করে। সেখান থেকেই মহিলা ও শিশুকে পাওয়া যায়। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশে সে শিশুটিকে চুরি করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।"


```