Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডিমের জন্য দাম্পত্য ভেঙে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী! গল্প নয়, সত্যি ঘটেছে এমন

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়াঝাঁটি ছাড়া দাম্পত্য যেন সোনার পাথরবাটির মতো। ছোট-বড় নানা বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে পরস্পরের মধ্যে। কখনও আবার তা বড়সড় আকারও নেয়, ভাঙন পর্যন্ত ধরে সম্পর্কে। কিন্তু কে জানত, ডিম খাওয়াকে কেন্দ্র করে সম্পর্কে জমতে পার

ডিমের জন্য দাম্পত্য ভেঙে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী! গল্প নয়, সত্যি ঘটেছে এমন

শেষ আপডেট: 28 October 2019 13:09

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়াঝাঁটি ছাড়া দাম্পত্য যেন সোনার পাথরবাটির মতো। ছোট-বড় নানা বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে পরস্পরের মধ্যে। কখনও আবার তা বড়সড় আকারও নেয়, ভাঙন পর্যন্ত ধরে সম্পর্কে। কিন্তু কে জানত, ডিম খাওয়াকে কেন্দ্র করে সম্পর্কে জমতে পারে রাগ-অভিমান-ঝগড়া! এমনকি ভেঙে যেতে পারে বিয়ে! শুধু ভেঙে যাওয়া নয়, স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে ঘর ছেড়ে চলে গেলেন স্ত্রী! উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক দম্পতির এই পরিণতি হয়েছে ডিমের কারণেই। ঘর ছেড়ে চলে যাওয়া ওই মহিলার দাবি, তিনি ডিম খেতে খুব ভালবাসেন। কিন্তু তাঁর স্বামী কিছুতেই ডিম খেতে দেন না তাঁকে। আর সেই জন্যই স্বামীর সঙ্গে থাকা আর সম্ভব হয়নি তাঁর পক্ষে। তিনি স্বীকার করেন, ডিম খাওয়া নিয়ে এই নিত্য অশান্তির জেরে অন্য  পুরুষের দিকে মন মজতে শুরু করে তাঁর। জানা যায়, একসময়ে চার মাসের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলেও যান এই মহিলা। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে খুঁজে আনলে, ফিরে এসে তিনি জানিয়ে দেন, যেহেতু স্বামী ডিম খেতে দেন না, সেহেতু তিনি স্বামীর সঙ্গে থাকবে না। এর পরে তাঁর সঙ্গে ফের তুমুল ঝামেলা হয় স্বামীর। চরমে পৌঁছয় কথা-কাটাকাটি। এমন পরিস্থিতিতে স্ত্রীকে ফের ডিম খেতে বারণ করেন তাঁর স্বামী। এর পরেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ওই মহিলা। চলেও যান পরের দিন। ওই মহিলার স্বামী ও তাঁর পরিবার সূত্রের খবর, দিনমজুর স্বামীর পক্ষে রোজ ডিম কেনা সম্ভব হতো না। তাই তিনি রোজ ডিম খেতে বারণ করতেন স্ত্রীকে। এ দিকে তাঁর স্ত্রীর এক প্রেমিক এ কথা জেনে, এই অবস্থার সুযোগ নিতেন। প্রতিদিন তিনি ডিম কিনে আনতেন ওই মহিলার জন্য। এতেই সমস্যা বাড়ে। ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান ওই মহিলা। ফেরার পরে, গত শনিবার আবারও ডিম নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। এর পরেই আবার তিনি পালিয়ে যান। তাঁর সেই প্রেমিকও নিখোঁজ। পুলিশ জানিয়েছে, সম্ভবত ওই প্রেমিকের সঙ্গেই পালিয়ে গেছেন ওই দিনমজুরের স্ত্রী।

পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/

```