Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বৌকে 'ভূতে পেয়েছে', আউশগ্রামে মহিলার মাথার চুল কেটে ভাসিয়ে দিল পরিবার

এই ডিজিটাল যুগে পৌঁছেও কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বেড়া ভাঙা যাচ্ছে না। তারই উদাহরণ পাওয়া গেছে আউশগ্রামে।

বৌকে 'ভূতে পেয়েছে', আউশগ্রামে মহিলার মাথার চুল কেটে ভাসিয়ে দিল পরিবার

শেষ আপডেট: 17 December 2023 00:05

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষার আলো পৌঁছলেও কুসংস্কারের আঁধার কাটেনি। বর্ধমানকে পূর্ণ স্বাক্ষর জেলা ঘোষণা করেছিল বাম সরকার। তারপরে অবশ্য অজয়, দামোদর দিয়ে অনেক জল বয়ে গেছে। রাজ্যে পালাবদল হয়েছে। কিন্তু এই ডিজিটাল যুগে পৌঁছেও কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বেড়া ভাঙা যাচ্ছে না। তারই উদাহরণ পাওয়া গেছে আউশগ্রামে।

বাড়ির বৌকে ভূতে পেয়েছে। এমন খবর রটে যায় সারা গ্রামে। ভূত তাড়ানোর উপায় কী? ওঝা ডেকে ঝাড়ফুঁক করে শেষে বধূর মাথার কয়েক গাছি চুলই কেটে নেওয়া হল।

আউশগ্রামের কয়রাপুর গ্রামের তুড়িপাড়ার বাসিন্দা বছর পঁচিশের এক গৃহবধূ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অনিদ্রা, অস্থিরতা দেখা যাচ্ছিল। তাতেই প্রতিবেশীদের সন্দেহ হয় ওই মহিলাকে ভূতে ধরেছে। না হলে ভগবানের ভর হয়েছে। শেষে এক কালীমন্দিরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে নানা মন্ত্র আউরে ভূত ছাড়ানোর চেষ্টা হয়।

 এরপরেই পুরোহিত নানারকম নিদান দিতে থাকেন। পুরোহিতের নিদানে ওই বধূর চুলও কিছুটা কেটে নেওয়া হয়। ভাসানো হয় নদীতে। এদিকে ওই চুল ভাসিয়ে দিয়ে ফিরে না আসার সময় পর্যন্ত বধূকে আটকেও রাখা হয়।

ওই মহিলার ভাসুর বলেন, “ভূতে পেয়েছে বুঝতে পেরেছিলাম। ভয়ঙ্কর সব কথা বলছিল। ঠাকুরতলায় নিয়ে যাই। সব ঠিকও করে দেয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে কাজ হবে না। এটা তাবিজ কবজেই হবে। মাদুলি বেঁধে দিলেই সব ঠিক হয়ে যাবে। চুল কাটলেই ভূত চলে যায়। তাই চুল কেটে দেওয়া হল।”

এই ঘটনার প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শহর বিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী বলেন,ওই মহিলার কোনও মানসিক সমস্যা থাকতে পারে। তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া দরকার। কিন্তু তা না করে পরিবারের লোকজন ঝাড়ফুঁক করে চুল কেটে নেয়। এভাবে কুসংস্কার আরও মাথাচাড়া দিচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন হলে বিজ্ঞান মঞ্চ এই বিষয়ে পদক্ষেপ করবে ওই গ্রামে গিয়ে।


```