Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদক খাইয়ে ধর্ষণ তরুণীকে, ভিডিও করল ধর্ষকের মা! হুমকি দিয়ে আদায় চার লক্ষ টাকা

দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ করে অভিযুক্ত 'প্রেমিক'! অভিযোগকারিণী তরুণীর দাবি, পরিকল্পিত ভাবে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অজ্ঞান করে ধর্ষণ করেছে অভিযুক্ত যুবক। শুধু তা-ই নয়, এই ধর্ষণের দৃশ্যও মোবাইলে ভিডিও রেকর্ডিং করেছে যুবক

মাদক খাইয়ে ধর্ষণ তরুণীকে, ভিডিও করল ধর্ষকের মা! হুমকি দিয়ে আদায় চার লক্ষ টাকা

শেষ আপডেট: 18 September 2019 14:45

দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ করে অভিযুক্ত 'প্রেমিক'! অভিযোগকারিণী তরুণীর দাবি, পরিকল্পিত ভাবে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অজ্ঞান করে ধর্ষণ করেছে অভিযুক্ত যুবক। শুধু তা-ই নয়, এই ধর্ষণের দৃশ্যও মোবাইলে ভিডিও রেকর্ডিং করেছে যুবকের মা। তার পরে তা ফাঁস করার হুমকি দিয়ে তরুণীর কাছ থেকে আদায় করেছে চার লক্ষ টাকা! ছত্তীসগড়ের বালোডা বাজার এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবক ও তার মা-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক প্রেমের অভিনয় করে ফাঁসিয়েছিলেন তরুণীকে। তাঁদের সম্পর্ক বেশ কয়েক দিন গড়ানোর পরে তরুণীকে বাড়িতে আসতে বলে ওই যুবক। বাড়িতে যাওয়ার পরে যুবকের মা কিছু খাবার খেতে দেয় তরুণীকে। সেই খাবারেই মাদক মেশানো ছিল বলে জেরায় স্বীকার করেছে যুবকের মা। খাবার খেয়ে জ্ঞান হারান তরুণী। এর পরেই অভিযুক্ত যুবক ধর্ষণ করে তাঁকে। আর সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয় তার মা। এর পরেই ওই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ক্রমাগত তরুণীর কাছ থেকে টাকা চাইতে থাকে অভিযুক্ত তরুণের দিদি এবং জামাইবাবু। চাপের মুখে, ভয় পেয়ে টাকা দিতে থাকেন তরুণী। এক সময়ে সেই অঙ্কটা চার লক্ষ টাকায় পৌঁছয়। কয়েক দিন আগেই তরুণীর বাবা একটি জমি বিক্রি করে পাওয়া ছ'লক্ষ টাকা রাখতে দিয়েছিলেন তরুণীর কাছে। বাধ্য হয়ে সেখান থেকেই চার লক্ষ টাকা দিয়ে দেন তরুণী। এর কিছু দিন পরে তরুণীর বাবা ওই টাকা ফেরত চাইলে জানতে পারেন, চার লক্ষ টাকা কম রয়েছে। প্রথমে কিছুতেই কিছু বলতে চাননি তরুণী, পরে চাপের মুখে বাবাকে জানিয়ে দেন সব কথা। এর পরেই তরুণীর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় গিয়ে। অভিযোগ পেয়ে যুবক ও তার মাকে গ্রেফতার করে পুলিশ তার দিদি-জামাইবাবুরও খোঁজ চলছে। পুলিশের অনুমান, তাদের পুরো পরিবার মিলেই এই রকম প্রতারণা ও হুমকি দিয়ে টাকা আদায়ের চক্র চালাচ্ছে বেশ কিছু দিন ধরে।

```