Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সন্দেশখালিতে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধারে আরও এক গ্রেফতারি, পুলিশের জালে কলকাতার মহিলা

আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে।

সন্দেশখালিতে ৯ কোটি টাকার জাল নোট উদ্ধারে আরও এক গ্রেফতারি, পুলিশের জালে কলকাতার মহিলা

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 July 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে (Sandeshkhali) বিপুল পরিমাণ জাল নোট (Fake Notes) উদ্ধার। আর এই ঘটনায় গ্রেফতার (Arrest) হয়েছেন এক মহিলা। তিনি রাজারহাটের (Rajarhat) বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার পুলিশ তাকে রামপুরহাট থেকে গ্রেফতার করেছে।

পুলিশি অভিযানে প্রায় ৯ কোটি টাকার জাল নোট (9 Crores Fake Note) উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। রামপুরহাট থেকে যাঁকে গ্রেফতার করা হয়েছে তার নাম তিস্তা সেন। এই নিয়ে মোট তিন জনকে গ্রেফতার করা হল এই কাণ্ডে।

পুলিশ সূত্রের দাবি, একাধিক ব্যবসায়ীকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চালাতেন তিস্তা। তাদের প্রলোভন দেখিয়ে নেওয়া হত নগদে বিপুল অঙ্কের ‘প্রসেসিং ফি’। এরপর সেই ‘ঋণের টাকা’র মধ্যে সুকৌশলে মিশিয়ে দেওয়া হত জাল নোট।

আসানসোলের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি ও ফ্ল্যাট বিক্রির নামেও তিনি একাধিক প্রতারণার অভিযোগে জড়িয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, এর আগেও সাইবার জালিয়াতির মামলায় কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছিলেন তিস্তা সেন। জামিনে ছাড়া পাওয়ার পর ফের সক্রিয় হন জালিয়াতির কারবারে।

পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের পর্দাফাঁসের চেষ্টা চলছে।


```