Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অপ্রত্যাশিত লাভ, শেয়ারের দরে রেকর্ড বৃদ্ধি উইপ্রোর

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দিনের শুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর শেয়ারের দাম বাড়ল ১৮ শতাংশ। ২০০৪ সালের মে মাসের পরে আর কখনই ওই সংস্থার শেয়ারের দর এত বাড়েনি। মঙ্গলবার উইপ্রো ঘোষণা করে এপ্রিল থেকে জুন অবধি ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছে প্রত্যা

অপ্রত্যাশিত লাভ, শেয়ারের দরে রেকর্ড বৃদ্ধি উইপ্রোর

শেষ আপডেট: 15 July 2020 06:55

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দিনের শুরুতে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর শেয়ারের দাম বাড়ল ১৮ শতাংশ। ২০০৪ সালের মে মাসের পরে আর কখনই ওই সংস্থার শেয়ারের দর এত বাড়েনি। মঙ্গলবার উইপ্রো ঘোষণা করে এপ্রিল থেকে জুন অবধি ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। তারপরই বুধবার তাদের শেয়ারের দর বাড়ে। এদিন বাজার খোলার পরে উইপ্রোর শেয়ারের দর হয় ২৬৪.৯০ টাকা। আগের দিনের তুলনায় তা ১৭.৭১ শতাংশ বেশি। পরে ১০ টা বেজে ৪৭ মিনিট নাগাদ দাম কিছু কমে ২৬০.৫০ টাকায় দাঁড়ায়। এদিন সামগ্রিকভাবে সেনসেক্স উঠেছে ১.৮২ শতাংশ। সেই তুলনায় উইপ্রোর শেয়ারের দাম বেড়েছে বেশি হারে। উইপ্রোর জন্য সামগ্রিকভাবে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার সূচক উঠেছে। নিফটির আইটি ইনডেক্স এদিন উঠেছে ৪.১০ শতাংশ। ২৬ ফেব্রুয়ারির পর থেকে ওই সূচক আগে কখনই এত ওঠেনি। মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পরে বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো ঘোষণা করে, ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছে ২৩৯০.২০ কোটি টাকা। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে উইপ্রোর রাজস্ব আদায় হয়েছে ১৪৯১৩.১০ কোটি টাকা। আগের ত্রৈমাসিকে রাজস্ব হিসাবে সংস্থা পেয়েছিল এবার পেয়েছে তার থেকে ৪.৫৮ শতাংশ বেশি। উইপ্রো জানিয়েছে, করোনা অতিমহামারীর মধ্যে আগামী দিনে তাদের বিক্রি কমতে পারে। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "কোভিড ১৯ অতিমহামারীর মতো বিপর্যয় আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এর ফলে আগামী দিনে আমাদের কার্যকলাপের পরিধি ছোট হয়ে আসতে পারে।" একইসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় তাদের রাজস্ব কমেছে ৪.৪ শতাংশ। তবে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় পরবর্তীকালে আইটি কোম্পানিগুলির লাভের হার বেড়েছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে লাভের হার মাপা হয় অপারেটিং মার্জিনের মাধ্যমে। জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে তার হার ছিল ১৭.৬ শতাংশ। জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে তা বেড়ে ১৯.০ শতাংশ দাঁড়িয়েছে।

```