নিম্নচাপের ভ্রূকুটি মানেই যে বাংলা আবার ভেসে যাবে, এমনটা ভাবার সময় আসেনি। এই আবহাওয়ার পরিবর্তনে আপাতত পশ্চিমবঙ্গে বিপদের আশঙ্কা নেই। অন্তত আগামী এক সপ্তাহের জন্য রাজ্যে কোনও সতর্কতা জারি হয়নি।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 November 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা খানিকটা নামলেও এখনই শীতের দাপট (Winter) দেখা যাবে না। এমনটাই স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যজুড়ে পারদ কমার প্রবণতা থাকলেও আপাতত কনকনে ঠান্ডা (Winter Feeling) পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও এখনই হা-হুতাশ করার সময় আসেনি। কারণ, আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি কমতে পারে বলে ইঙ্গিত। কলকাতাতেও (Kolkata) পারদ নামতে নামতে ১৬-১৭ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের নিম্নচাপ (Low Depression) তৈরির ইঙ্গিত মিলেছে। তার জেরে রাজ্যের আবহাওয়া বদলাবে।
আপাতত জানা গেছে, ২৫ নভেম্বরের আশপাশে শ্রীলঙ্কা (Sri Lanka) উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণ আন্দামান সাগর–মালাক্কা প্রণালীর কাছে থাকা নিম্নচাপ ক্ষেত্র আরও ঘনীভূত হয়েছে। অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়, যা শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। সবমিলিয়ে সমুদ্র উত্তাল থাকবে (Cyclone) বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে নিম্নচাপের ভ্রূকুটি মানেই যে বাংলা আবার ভেসে যাবে, এমনটা ভাবার সময় আসেনি। এই আবহাওয়ার পরিবর্তনে আপাতত পশ্চিমবঙ্গে (West Bengal) বিপদের আশঙ্কা নেই। অন্তত আগামী এক সপ্তাহের জন্য রাজ্যে কোনও সতর্কতা জারি হয়নি।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি।
তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে - ‘সেনিয়ার’ (Seniar)। নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এর অর্থ ‘সিংহ’। মৌসম ভবনের অনুমান, নভেম্বরের শেষ দিকে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলের কাছে ল্যান্ডফল (Landfall) করতে পারে।
এই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গে সরাসরি কোনও প্রভাব নেই। তবে হাওয়ার গতিবেগে (Wind Pattern) পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে পরবর্তী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall Warning) সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।