Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Will Smith: ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ উইল স্মিথ, সঞ্চালককে চড় মারার শাস্তি পেলেন

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের মঞ্চে সটান উঠে গিয়ে সঞ্চালকের গালে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন তিনি। তার শাস্তি পেতেই হল উইল স্মিথকে (Will Smith)। অস্কারজয়ী (Oscars) অভিনেতাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে

Will Smith: ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ উইল স্মিথ, সঞ্চালককে চড় মারার শাস্তি পেলেন

শেষ আপডেট: 9 April 2022 02:10

দ্য ওয়াল ব্যুরো: অস্কারের মঞ্চে সটান উঠে গিয়ে সঞ্চালকের গালে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন তিনি। তার শাস্তি পেতেই হল উইল স্মিথকে (Will Smith)। অস্কারজয়ী (Oscars) অভিনেতাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

আরও পড়ুন: রানির থেকেও ধনী ব্রিটিশ মন্ত্রীর ভারতীয় স্ত্রী, সম্পদের পরিমাণ কত জানেন?

সপ্তাহ দুয়েক আগে অস্কারের মঞ্চে অপ্রীতিকর কাণ্ড ঘটেছিল। রসিকতার ছলে উইলের স্ত্রীকে নিয়ে যা মন্তব্য করেছিলেন সঞ্চালক ক্রিস রক তা মেনে নিতে পারেননি অস্কারজয়ী অভিনেতা। উঠে গিয়ে থাপ্পড় মেরে বসেন ক্রিসকে। এরপর নিজের আসনে ফিরে এসে বেশ কিছুক্ষণ গালিগালাজও করেন ক্রিসকে উদ্দেশ্য করে।

তাৎক্ষণিক আবেগের বশে এই কাণ্ড ঘটানোর পর অবশ্য স্মিথ বুঝতে পেরেছিলেন আন্তর্জাতিক মঞ্চে এমনটা করা তাঁর উচিত হয়নি। সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি। ক্ষমা চেয়েছিলেন ক্রিস রকের কাছেও। কিন্তু যে কাজ তিনি করেছেন তার শাস্তি স্মিথকে পেতেই হল। অস্কার কর্তৃপক্ষ শুক্রবার জানিয়ে দিল ৮ এপ্রিল, ২০২২ থেকে আগামী এক দশকের হন্য উইল স্মিথ অস্কারের মঞ্চে হাজির হতেই পারবেন না। শুধু তাই নয়, অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত অন্য কোনও অনুষ্ঠানেই যেতে পারবেন না স্মিথ।

গত মাসে 'কিং রিচার্ড' ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন উইল স্মিথ। তারপরেই এতকিছু ঘটে যায়। তাঁর বিরুদ্ধে অ্যাকাডেমি কী পদক্ষেপ করবে তা নিয়ে চর্চা চলছিলই। অনেকেই বলছিলেন, স্মিথের সদ্য পাওয়া অস্কারটাই কেড়ে নেওয়া হতে পারে। কিন্তু ততটা কড়া শাস্তির মুখে পড়তে হল না হলিউড অভিনেতাকে।

অনেকের মতে, এক দশকের জন্য অস্কারে ব্যান, এই শাস্তিও যথেষ্ট কড়া। বিশেষ করে যে কাজের জন্য তিনি শাস্তি পেয়েছেন, অনেকেই তার জন্য স্মিথের পাশেও দাঁড়িয়েছেন। অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট। তাঁর মাথায় সেই কারণেই চুল প্রায় নেই বললেই চলে। সঞ্চালক ক্রিস রক সেই সংবেদনশীল বিষয়েই রসিকতা করেছিলেন অস্কারের মঞ্চে। অনেকেই তাই বলেছেন স্মিথ উচিত কাজই করেছিলেন। অ্যা কাডেমি জানিয়েছে আজ উইল স্মিথের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হল তা ভবিষ্যতেও সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে, স্মিথের মতো হঠকারিতা আন্তর্জাতিক মঞ্চে আর কেউ যাতে না করেন, এই শাস্তি তা নিশ্চিত করবে বলেই মত অস্কার কর্তৃপক্ষের।


```