Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলে আদালতে যাব, বিধানসভার নয়া নির্দেশ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

বিধানসভার নতুন নিয়মে তীব্র প্রতিবাদ বিরোধী দলনেতার, ‘এক নিয়ম সবার জন্য’।

মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে ঢুকলে আদালতে যাব, বিধানসভার নয়া নির্দেশ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 September 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় (West Bengal Assembly) নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশে এবার কড়া নিয়ম। মুখ্যমন্ত্রী (CM, Mamata Banerjee) ছাড়া আর কোনও মন্ত্রী বা বিধায়ক নিরাপত্তারক্ষী (Security) নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না— এমন নির্দেশই জারি করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

সোমবার থেকে কার্যকর এই নতুন নিয়ম ঘিরে চরম অসন্তোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। স্পিকারের সিদ্ধান্তে ‘পক্ষপাতিত্বের গন্ধ’ পাচ্ছেন তিনি। তাঁর প্রশ্ন, “আদালতের রায় সকল জন প্রতিনিধির জন্য এক। তাহলে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন?”

শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন, “মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন, আমি আদালতের দ্বারস্থ হব। স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করব।”

প্রসঙ্গত, এর আগেই নিরাপত্তা ঘিরে বৈষম্যের অভিযোগ তুলে হাইকোর্টে যান শুভেন্দু। অভিযোগ, বিজেপি বিধায়কদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের বিধানসভায় ঢুকতে দেওয়া হয় না। কিন্তু তৃণমূল বিধায়ক ও মন্ত্রীরা পুলিশি নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নে ভিতরে ঢোকেন।

এ ব্যাপারে বিচারপতির পর্যবেক্ষণ— “নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত।” সেই নির্দেশ মেনেই নয়া নিয়ম বলবৎ করেছে বিধানসভা কর্তৃপক্ষ। সোমবার থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী বাদে আর কোনও মন্ত্রী বা বিধায়ক নিরাপত্তারক্ষী নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না।

এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিধানসভায় নোটিসও জারি হয়েছে। তবে শুভেন্দুর প্রশ্ন, “মুখ্যমন্ত্রী কেন ব্যতিক্রম হবেন? তিনি তো সবচেয়ে বড় জন প্রতিনিধি, তাহলে তিনি সবার আগে নিয়ম মানবেন না কেন?”

গত বছর বিধানসভায় শুভেন্দুর সঙ্গে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিবাদের ঘটনাও ফের উঠে এসেছে এই প্রসঙ্গে। সেই ঘটনার পরই নিরাপত্তা জোরদারের দাবি তোলে বিজেপি। এই প্রেক্ষাপটে শুভেন্দুর কড়া হুঁশিয়ারি নতুন করে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়াচ্ছে। উত্তাপের জল কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর রাজ্য রাজনীতির।
 


```