Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

হিন্দিকে নিজের ভাষা মনে করেন না ৫৬ শতাংশ ভারতীয়ই, জানা গিয়েছে জনগণনায়

দ্য ওয়াল ব্যুরো : শনিবার হিন্দি দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে একটা সাধারণ ভাষা থাকা উচিত। একমাত্র কোনও ভাষা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তা হল হিন্দি। কিন্তু ২০১১ সালের জনগণনায় দেখা গিয়েছে, দেশের মোট জনসংখ্যার ৫৬

হিন্দিকে নিজের ভাষা মনে করেন না ৫৬ শতাংশ ভারতীয়ই, জানা গিয়েছে জনগণনায়

শেষ আপডেট: 14 September 2019 12:28

দ্য ওয়াল ব্যুরো : শনিবার হিন্দি দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে একটা সাধারণ ভাষা থাকা উচিত। একমাত্র কোনও ভাষা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তা হল হিন্দি। কিন্তু ২০১১ সালের জনগণনায় দেখা গিয়েছে, দেশের মোট জনসংখ্যার ৫৬.৩৭ শতাংশ হিন্দিকে মাতৃভাষা বলে মনে করেন না। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ছ’জনই হিন্দিকে নিজের ভাষা বলে ভাবতে পারেন না। যদিও দেশে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন হিন্দিতেই। সেন্সাসে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে ৫২ কোটি বা মোট জনসংখ্যার ৪৩.৬৩ শতাংশ হিন্দিতে কথা বলেন। তারপরে আছে বাংলা ও মারাঠি ভাষা। বাংলায় কথা বলেন দেশের ৮.০৩ শতাংশ মানুষ। মারাঠিতে কথা বলেন ৬.৮৬ শতাংশ, তেলুগুতে ৬.৭ শতাংশ ও তামিলে ৫.৭ শতাংশ। সংবিধানের অষ্টম তফসিলে ২২ টি স্বীকৃত ভাষার কথা বলা হয়েছে। ভাষাগুলি হল, অসমিয়া, বাংলা, বোড়ো, ডোগরি, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলী, মালয়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু ও উর্দু। ২০১১ সালের সেন্সাসের তথ্য অনুযায়ী এই ২২টি ভাষার কোনও না কোনওটি ৯৬.৭১ শতাংশ ভারতীয়ের মাতৃভাষা। ৩.২৯ শতাংশ ভারতীয় তফসিলভুক্ত ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন। ১৯৭১ সাল ও ২০১১ সালের জনগণনায় পাওয়া তথ্যের তুলনামূলক বিচারে জানা যায়, ৪০ বছরে হিন্দিভাষীর সংখ্যা বেড়েছে ৬.৬৪ শতাংশ। এর মধ্যে দক্ষিণ ভারতের কয়েকটি ভাষা, যথা তামিল, তেলুগু ও মালয়ালমে কথা বলার লোক সামান্য হলেও কমেছে। যে রাজ্যগুলিতে হিন্দিভাষায় বেশি সংখ্যক মানুষ কথা বলেন, তার মধ্যে আছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলিতে হিন্দি সবচেয়ে প্রচলিত ভাষা।

```