Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

১০০ বছরের দল কেন দুর্বল হয়ে গেল! পর্যালোচনায় বসছে সিপিআই, ৫ ফেব্রুয়ারি রানি রাসমণিতে সভা

বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে মাথায় রেখে দলকে চাঙ্গা করতে মাঠে নামছে সিপিআই (ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া)।

১০০ বছরের দল কেন দুর্বল হয়ে গেল! পর্যালোচনায় বসছে সিপিআই, ৫ ফেব্রুয়ারি রানি রাসমণিতে সভা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 January 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে মাথায় রেখে দলকে চাঙ্গা করতে মাঠে নামছে সিপিআই (ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া)।

আগামী ৫ ফ্রেবুয়ারি কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশের ডাক দিয়েছে সিপিআই। সেখানে দলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান করবে বামফ্রন্টের শরিক দল। 


সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে কোনও রাখ ঢাক না রেখে শুক্রবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ বছরে এসেও আমরা কেন দূর্বল হয়ে পড়েছি, তার পর্যালোচনা করার সময় এসেছে। পাশাপাশি দলকে নতুন করে সুসংগঠিত করে তুলতে হবে। তাই এই আয়োজন।"  ৫ ফ্রেব্রুয়ারি রানি রাসমণি রোডের সমাবেশে উপস্থিত থকবেন পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা।

বিজেপি এবং তৃণমূলকে একবন্ধনীতে রেখে সিপিআইয়ের রাজ্য সম্পাদক বলেন, "বিজেপি-তৃণমূলের মধ্যে বিশেষ কোনও ফারাক নেই। বিজেপি'র নীতিগত বিরোধিতা বলতে যা বোঝায় তার ধারপাশ দিয়ে যাচ্ছে না তৃণমূল। ফলে, দেশ যেমন বিজেপি থেকে মুক্তির সংগ্রামে রত। তেমনই বাংলাকেও তৃণমূলের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য আগামীদিনে সিপিআই উপযুক্ত ভূমিকা পালন করতে চায়।"

ইন্ডিয়া জোট নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক। তিনি বলেন, "বিজেপি শক্তিকে হারাতে যে 'ইন্ডিয়া' জোট গঠন হয়েছে, সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে গড়ে ওঠেনি। এর জন্য দায়ী কংগ্রেসের এক নায়কতন্ত্র মানুসিকতা। যার কারণে জোটের মধ্যেও বিক্ষোভ আছে।"


```