Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যপালের পাশে বসলেন না মমতা, সরে এসে বিমানের পাশে কেন

রাজ্যপালের পাশে ফাঁকা চেয়ার, মমতা বসলেন বিমানের পাশে! স্বাধীনতা দিবসের রাজভবন ‘অ্যাট হোম’-এ নতুন জল্পনা।

রাজ্যপালের পাশে বসলেন না মমতা, সরে এসে বিমানের পাশে কেন

রাজভবন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 August 2025 20:58

দ্য ওয়াল ব্যুরো: পাশাপাশি তিনটে চেয়ার। লাল ভেলভেট কাপড়ে মোড়া আসন তাতে। অনেকটা থ্রোন চেয়ারের মতই। একটিতে বসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। পাশের চেয়ারে তাঁর স্ত্রী। আর একটি চেয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য রাখা। অথচ দেখা গেল, সেই আসনের ধারে কাছে গেলেন না মুখ্যমন্ত্রী। তিনি বসলেন, খানিক তফাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাশে।

স্বাধীনতা দিবসের (independence day) সন্ধেয় রাজভবনের (Raj Bhavan) ‘অ্যাট হোমে’ এই ফ্রেমটুকুই অনেক জল্পনার রসদ দিয়ে গেল। এর কারণ কিন্তু মুখ্যমন্ত্রী কাউকে বলেননি। বা ডেকে কানে কানে ব্যাখ্যাও করেননি। তবে এ ঘটনা নিয়েই শুরু হল যেমন খুশি সাজো। অর্থাৎ যেমনটা আপনার পছন্দ ব্যাখ্যা করে নিন।

সে সব জল্পনার সমান্তরালে অবশ্য একটা কথা সার সত্য। তা হল, প্রশাসনিক ব্যবস্থায় যাবতীয় অলঙ্করণ ও আলঙ্কারিক বিষয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দূরে। তাঁর রাজনীতির দর্শনেই রয়েছে সাদা সুতির শাড়ি ও হাওয়াই চটি। যার সঙ্গে লাল ভেলভেট কাপড়ে মোড়া আসনের দূর দূর থেকে সম্পর্ক নেই। এ সব ব্যাপার স্যাপার তাঁর দর্শনকে যাতে ছুঁতে না পারে সে ব্যাপারেও তিনি যত্নশীল। তা সে যতই কষ্ট বা পরিশ্রম হোক না কেন।

এমনিতে বর্তমান রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক রৌদ্রচ্ছায়ার মতো। শুরুতে আনন্দ বোসের বাংলায় হাতেখড়ির আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে রাজ্যপালের কিছু কাজকর্ম দেখে তাঁর সমালোচনায় এমন বিশেষণ জুড়েছিলেন তা নিশ্চয়ই আনন্দের সঙ্গে মনে রাখেনি রাজভবন। সূত্রের মতে, এখন সম্পর্কটা দাঁড়িয়েছে পুরোদস্তুর অফিসিয়াল। যতটুকু দরকার ততটুকু। আহ্বানও নেই বিসর্জনও নেই।

রাজভবন বা রাষ্ট্রপতি ভবনে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে যে ‘অ্যাট হোম’ অনুষ্ঠান হয় তা রীতি মাত্র। অনেকটাই সাম্মানিক একটি অনুষ্ঠান। এর কোনও বৃহৎ প্রশাসনিক অর্থ নেই। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আপ্যায়ন করে চা ইত্যাদি খাওয়ান। সেই সঙ্গে ডাকা হয় অতিথিদের।

এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বিহারে বাস দুর্ঘটনার ঘটনায় যে সমস্ত বাঙালি আক্রান্ত, তাঁদের নবান্নের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতদের ২ লক্ষ, গুরুতর আহতদের ১ লক্ষ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।


```