
অভিজিতের বিরুদ্ধে কেন দেবাংশুকে বাছলেন অভিষেক, মমতা
শেষ আপডেট: 10 March 2024 20:53
দ্য ওয়াল ব্যুরো: তমলুক লোকসভা আসনে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার আগেই সবার প্রথমে দ্য ওয়ালে এই খবর লেখা হয়েছিল। হলও তাই।
আগে স্থির ছিল, তমলুকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করবেন মমতা-অভিষেক । কিন্তু তমলুকে প্রার্থী হতে চাননি দিদি নাম্বার ওয়ান । তাঁকে তাই হুগলি আসনে প্রার্থী করা হল। আর দেবাংশুকে প্রার্থী করা হল তমলুকে।
কদিন আগে অভিজিতের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তোমার মুখোশ খুলে গেছে। যে ছাত্রছাত্রীদের তোমরা চাকরি থেকে বঞ্চিত করেছ আমি তাঁদেরই নিয়ে তোমার বিরুদ্ধে প্রচার করব। এখন মনে করা হচ্ছে, সেই প্রেক্ষিতেই তমলুকে প্রার্থী করা হল দেবাংশুকে। আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন-