Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বাংলায় লাইভ স্ট্রিমিং হয় না কেন! কীসের ভয়? প্রশ্ন শুভেন্দুর! ফের বিধানসভা ওয়াকআউট বিজেপির

দোলের দিনও আক্রমণের হাত থেকে রেহাই পেল না বাংলার হিন্দুরা। এই অভিযোগে মঙ্গলবার ফের উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা।

বাংলায় লাইভ স্ট্রিমিং হয় না কেন! কীসের ভয়? প্রশ্ন শুভেন্দুর! ফের বিধানসভা ওয়াকআউট বিজেপির

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 18 March 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: দোলের দিনও আক্রমণের হাত থেকে রেহাই পেল না বাংলার হিন্দুরা। এই অভিযোগে মঙ্গলবার ফের উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা (West Bengal Assembly)।

এদিন এই অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় পদ্মশিবির। স্পিকার তাতে রাজি না হওয়ায় ফের বিধানসভা ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা। পরে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, "মণিপুর, গোয়ার মতো ছোট রাজ্যেও বিধানসভার আলোচনা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যায়। একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানে বিধানসভায় কী আলোচনা হচ্ছে তা মানুষ জানতে পারে না। কারণ, এখানে লাইভ স্ট্রিমিং হয় না। কীসের ভয়?"

শুভেন্দু এও বলেন, "এই সরকার তার দায়বদ্ধতা পালন করছে না। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছে। সে কারণেই বিধানসভার ভেতরে ও বাইরে সমানে প্রতিবাদ দেখাতে হচ্ছে বিজেপি বিধায়কদের।"

যদিও এ প্রসঙ্গে আগের দিনই পদ্ম শিবিরকে কড়া বার্তা শুনিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবু বলেন, "বিজেপির কাজই হল বিশৃঙ্খলা তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে কোনও ইস্যু খুঁজে না পেয়েই পরিকল্পিতভাবে প্রতিদিন বিধানসভায় অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে।"

পদ্ম শিবিরের অভিযোগ, দোলের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় অস্থির অবস্থা তৈরি হয়েছিল। শাসকের নেতৃত্বে রাজ্যের হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে অভিযোগ করে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বীরভূমের সাইঁথিয়াতে কেন ১৬৩ ধারা জারি করা হয়েছে, এ বিষয়ে সভায় সরকারের বিবৃতি দাবি করেন শঙ্কর। 

শুভেন্দুর অভিযোগ, 'এদের কাছে কোনও উত্তর নেই। তাই বিজেপির প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও আলোচনা হয় না।'


```