Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কেন মন্দারমণির ১৪০টি হোটেল ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন?

ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলেছেন, এভাবে কারও সঙ্গে আলোচনা না করে কীভাবে ১৪০টি হোটেলের মালিক এবং কর্মচারীদের পথে বসানোর চেষ্টা করা হচ্ছিল?

কেন মন্দারমণির ১৪০টি হোটেল ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন?

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 19 November 2024 17:17


দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পর্যটনের মানচিত্রে উল্লেখযোগ্য জায়গাগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্রতট।

দিঘার ভিড়ভাট্টার জন্য অনেকেই নির্জন এই সমুদ্র-তটে যেতে পছন্দ করেন। সেই সূত্রে বছরভরই আনা গোনা থাকে পর্যটকদেরও। মন্দারমণির আরও একটি বিশেষ আকর্ষণ হল লাল কাঁকড়া। এহেন জনপ্রিয় পর্যটনস্থল থেকে রাতারাতি  ১৪০টি হোটেল কেন ভেঙে ফেলতে চেয়েছিল জেলা প্রশাসন?

নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ সামনে আসার পরই জেলা প্রশাসনের এহেন সিদ্ধান্ত নিয়ে শোরগোল তৈরি হয়েছে। ২০ নভেম্বর অর্থাৎ আগামীকাল বুধবার ১৪০টি হোটেল ভেঙে ফেলা হবে বলে আগেই নোটিশ জারি করেছিল জেলা প্রশাসন। এর মধ্যে শুধু দাদনপাত্রবাড়েই রয়েছে ৫০টি হোটেল, সোনামুইয়ে ৩৬টি, সিলামপুরে ২৭টি, মন্দারমণিতে ৩০টি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ রয়েছে।

শেষ মুহূর্তে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের ওই নির্দেশ বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলেছেন, এভাবে কারও সঙ্গে আলোচনা না করে কীভাবে ১৪০টি হোটেলের মালিক এবং কর্মচারীদের পথে বসানোর চেষ্টা করা হচ্ছিল?

সেই সূত্রেই সামনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সমুদ্রের পারে হোটেল বা রিসর্ট বানাতে গিয়ে অনেকেই নিয়মের পরোয়া না করে মনমতো বেআইনি নির্মাণ তৈরি করছেন।

অভিযোগ, এই কারণেই কুপ্রভাব পড়ছে পরিবেশে। যে জল গড়িয়েছিল কেন্দ্রীয় পরিবেশ আদালত পর্যন্ত। সেখান থেকে নির্দেশ আসার পরই গত ১১ নভেম্বর সিআরজেড (কোস্টাল রেগুলেটেড জ়োন ম্যানেজমেন্ট অথরিটি)-র জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও চারটি মৌজায় ১৪০টি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে আগে সংবাদমাধ্যমকে  পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছিলেন, 'নোটিশ দেওয়া হয়েছে। ২০ নভেম্বর একটি দিনও ঠিক করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলব না।' 

তবে রাজ্যকে না জানিয়ে শুধু জেলা থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা নিয়ে আগেই প্রশ্ন তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে। 


```