Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিঙ্গুরের মাটিতে প্রথম সর্ষের বীজ কে ছড়িয়েছিলেন! ক্লাস এইটের প্রশ্নপত্র নিয়ে শোরগোল

সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় এই প্রশ্ন ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।

সিঙ্গুরের মাটিতে প্রথম সর্ষের বীজ কে ছড়িয়েছিলেন! ক্লাস এইটের প্রশ্নপত্র নিয়ে শোরগোল

শেষ আপডেট: 6 December 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুরের মাটিতে প্রথম সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় এই প্রশ্ন ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। স্কুলের পরীক্ষায় এ ধরনের প্রশ্নপত্র নিয়েই প্রশ্ন তুলেছেন অনেক অভিভাবকই। সিলেবাসে আছে, তাই প্রশ্ন করা হয়েছে, যুক্তি স্কুল শিক্ষিকার। 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির বই ‘অতীত ও ঐতিহ্য’। এই ইতিহাস বইয়ের একটি অধ্যায় ‘কৃষি জমির অধিকার সিঙ্গুর গণ আন্দোলন’। এই সিলেবাসে সিঙ্গুরে টাটা গাড়ির কারখানাকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ, কৃষকদের আন্দোলন ও জমি ফেরত দেওয়ার পর্ব-সহ নানা বিষয় অন্তর্ভুক্ত আছে। পাঠ্যপুস্তকে কেন সিঙ্গুর আন্দোলন, তা নিয়ে এর আগেও বিতর্ক দেখা দিয়েছিল। এবার সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় এর বার্ষিক ইতিহাস পরীক্ষার প্রশ্ন ঘিরে আবারও শুরু হল নতুন বিতর্ক। 

সিঙ্গুরের বিজেপি নেতা মধুসূদন দাসের দাবি, পাঠ্যপুস্তকে সিঙ্গুর আন্দোলনের ইতিহাসটা ভুলে ভরা। তিনি বলেন, “ভুল ইতিহাস শিখিয়ে পড়ুয়াদের পঙ্গু করে দেওয়া হচ্ছে। ইতিহাসে যাদের নাম আছে তাদের অনেকে দুর্নীতির দায়ে জেল খাটছে। শিক্ষামন্ত্রী থেকে সচিব সবাই জেলে। আর নীচে নামার জায়গা নেই! পাল্টা সিঙ্গুর ব্লক তৃনমুল কংগ্ৰেস কমিটির সভাপতি গোবিন্দ ধাড়া বলেন, “সিঙ্গুরের জমি ফেরত পাওয়ার পর ২০১৬ সালে অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম টাটার মাঠে সর্ষে ছড়িয়েছিলেন। এটা পাঠ্য পুস্তকের সিলেবাসে আছে এবং তা থেকেই প্রশ্ন হয়েছে। কোনও কারণে হয়তো প্রিন্টিং মিসটেক হয়ে প্রশ্নটা ভুল হতে পারে। অন্য কোনও বিষয় নয়।”

সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা বনানী চৌধুরী বলেন, “পাঠ্যপুস্তকে সিঙ্গুর আন্দোলন নিয়ে একটি চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার থেকে যেহেতু বড় প্রশ্ন দেওয়া হয়নি, তাই একটি মাত্র ছোট সহজ প্রশ্ন দেওয়া হয়েছিল। তবে ২০১৬ সালে সিঙ্গুরের মাটিতে প্রথম কে সর্ষে বীজ ছড়িয়েছিল, সেই সালটা উল্লেখ করলে ভালো হতো। এটা নিয়ে ব্যঙ্গ করার কিছু নেই।” 

স্কুলের এক ছাত্রীর অভিভাবক উজ্জ্বল চক্রবর্তী বলেন, “সিঙ্গুর গোলাপমোহিনী খুবই নামী স্কুল। মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পায় এখানকার ছাত্রীরা। সেই স্কুলে এমন প্রশ্ন দেওয়া হল, যার কোনও উত্তরই হয় না। আমি আজ প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলি। আগামী দিনে প্রশ্ন তৈরি করার বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।”


```