Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সাদা শাড়ি-কুর্তা, গায়ে হাল্কা গয়না, চর্চায় আইআইটি খড়্গপুরের নতুন পোশাক বিধি!

ছেলে ও মেয়েদের জন্য আলাদা পোশাকের কথা বলা হয়েছে। ছেলেদের সাদা কুর্তা পরতে বলা হয়েছে। সেই কুর্তা হতে হবে ফুল হাতা ব্যান্ড কলারের, তার দৈর্ঘ্য হবে হাঁটু পর্যন্ত এবং অবশ্যই সুতির কাপড়ের। সঙ্গে সাদা রঙের পাজামা বা চুড়িদার পরে কনভোকেশনে আসতে হবে ছেলেদের। 

সাদা শাড়ি-কুর্তা, গায়ে হাল্কা গয়না, চর্চায় আইআইটি খড়্গপুরের নতুন পোশাক বিধি!

শেষ আপডেট: 7 November 2023 17:10

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতার একটি কলেজ পোশাক বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। সেখানে স্পষ্ট বলা হয়, ছেঁড়া জিন্স পরে আসা যাবে না কলেজে। কলেজে ভর্তির আগে পড়ুয়া ও অভিভাবকদের মুচলেকা দিয়ে জানাতে হয়েছে ছেঁড়া জিন্স পরে কলেজে না আসার কথা। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। এবার দেখা গেল, আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ কনভোকেশনের পোশাক বিধি ঠিক করে দিল! সাদা শাড়ি/কুর্তা, খয়েরি জুতো ও নুন্যতম গয়না-- এই পোশাকই ঠিক করা হয়েছে পড়ুয়াদের জন্য।

ছেলে ও মেয়েদের জন্য আলাদা পোশাকের কথা বলা হয়েছে। ছেলেদের সাদা কুর্তা পরতে বলা হয়েছে। সেই কুর্তা হতে হবে ফুল হাতা ব্যান্ড কলারের, তার দৈর্ঘ্য হবে হাঁটু পর্যন্ত এবং অবশ্যই সুতির কাপড়ের। সঙ্গে সাদা রঙের পাজামা বা চুড়িদার পরে কনভোকেশনে আসতে হবে ছেলেদের। 

এত গেল পোশাকের কথা। কী জুতো পরে আসতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। সাদা কুর্তা-পাজামার সঙ্গে সামঞ্জস্য রেখে খয়েরি রঙের জুতো পরতে হবে। কিংবা কোলাপুরি চপ্পলও পরা যাবে। হাতে শুধু সাদা রঙের ঘড়ি রাখা যেতে পারে। ছেলেরা সামান্য গলায় চেন ও হাতে আংটি পরতে পারে। এর বাইরে আর কিছু না পরার পরামর্শই দিয়েছে কর্তৃপক্ষ।

এবার আসা যাক মেয়েদের কথায়। সলিড সাদা রঙের শাড়ি পরতে হবে। শাড়িতে বিশেষ কোনও কারুকাজ না থাকাই বাঞ্ছনীয়। শাড়ির পাড়ে হাল্কা সোনালি রঙের জরির কাজ থাকতে পারে। আঁচল খুবই সাধারণ হবে। কীভাবে শাড়ি পরবেন ছাত্রীরা, সেটাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পার্সি স্টাইলে শাড়ি পরতে হবে, তার আঁচল হবে প্লিটেড। ছেলেদের মতোই মেয়েদের জুতোও হবে খয়েরি রঙের। 

হাতে সাদা রঙের ঘড়ি পরা যেতে পারে। কিন্তু গয়না খুবই কম পরার কথা বলা হয়েছে। গলায় হাল্কা চেন, হাতা হাল্কা বালা পরা যেতে পারে। তবে অবশ্যই সেটা শাড়ির সঙ্গে মানানসই হতে হবে। কানের দুলও সেই মতোই পরতে হবে মেয়েদের। 

পোষাক বিধি নিয়ে নতুন করে আলোচনায় উঠে এল খড়্গপুর আইআইটি-র।


```