Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, শোরগোল হাসনাবাদে

ঘটনায় এক এএসআই-সহ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। হামলার ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, শোরগোল হাসনাবাদে

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 August 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সরগরম রাজ্য। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এমন আবহে ধর্ষণে অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল খোদ পুলিশই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল তৈরি হয়েছে।

ঘটনায় এক এএসআই-সহ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। হামলার ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, হাসনাবাদে পুলিশের ফাঁকা আউটপোস্টে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ওই অভিযুক্তকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তখনই অভিযুক্ত-সহ কয়েকজন তাঁদের ওপরে হামলা করে অভিযোগ।

ঘটনায় পুলিশের একজন এএসআই-সহ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত-সহ ২জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় শোরগোল তৈরি হয়েছে জনমানসে। তাঁরা বলছেন, 'পুলিশই যদি এভাবে আক্রান্ত হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?'


```