Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: কোন জেলায় রোল অবজার্ভার কোন অফিসার, দেখে নিন এক নজরে

স্পেশাল রোল অবজার্ভার অবসরপ্রাপ্ত আইএআস অফিসার সুব্রত গুপ্ত
বাকিরা কারা?

SIR: কোন জেলায় রোল অবজার্ভার কোন অফিসার, দেখে নিন এক নজরে

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 November 2025 21:20

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-দের (BLO) মাধ্যমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (West Bengal SIR) প্রায় শেষ পর্যায়ে। ফর্ম বিলি থেকে তথ্য যাচাই— সব মিলিয়ে পুরোদমে চলছে তালিকা সংশোধনের প্রক্রিয়া। এর মধ্যেই পুরো ব্যবস্থা আরও স্বচ্ছ, নিখুঁত এবং ত্রুটিমুক্ত করতে পশ্চিমবঙ্গের (West Bengal News) জন্য আলাদা করে একজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন।

শুক্রবার জারি হওয়া নির্দেশে (Election Commission) জানানো হয়েছে— রাজ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত (১৯৯০ ব্যাচ) এই দায়িত্ব পাচ্ছেন। ঠিক কোন কোন ক্ষেত্রে তাঁর ক্ষমতা প্রযোজ্য হবে, কোন ধাপে তিনি হস্তক্ষেপ করতে পারবেন, কীভাবে পর্যবেক্ষণ করবেন— এসবও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

এতেই থামেনি কমিশন। রাজ্যের প্রতিটি জেলার জন্য আলাদাভাবে রোল অবজার্ভার নিয়োগের কথাও জানানো হয়েছে। ১২টি বড় জেলার জন্য ১২ জন অভিজ্ঞ আইএএস অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে ডিইও—অর্থাৎ জেলা শাসক—ও ইআরওদের () কাজকর্ম পর্যালোচনা করা, ত্রুটি থাকলে তা ধরিয়ে দেওয়া এবং SIR-এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ অনুযায়ী হয়—তা নিশ্চিত করাই হবে তাঁদের মূল কাজ।

দেখে নেওয়া যাক কোন জেলায় রোল অবজার্ভার কোন অফিসার হলেন-

স্পেশাল রোল অবজার্ভার অবসরপ্রাপ্ত আইএআস অফিসার সুব্রত গুপ্ত
বাকিরা হলেন,

১) স্মিতা পান্ডে—পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম
২) তন্ময় চক্রবর্তী—মুর্শিদাবাদ, মালদা 
৩) রণধীর কুমার—উত্তর ২৪ পরগনা, কলকাতা (উত্তর)
৪) সি. মুরুগান—দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (সাউথ)
৫) আর. অর্জুন—কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
৬) রাজীব কুমার / জগদীশ মিনা—হাওড়া
৭) নীলম মিনা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 
৮) অশ্বিনী কুমার যাদব—উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
৯) নিরঞ্জন কুমার—দার্জিলিং, কালিম্পং
১০) দেবী প্রসাদ করানাম—পুরুলিয়া, বাঁকুড়া
১১) রচনা ভগত—নদিয়া
১২) ড. বিশ্বনাথ—হুগলি

কী দায়িত্ব থাকছে বিশেষ রোল অবজারভারের? (SIR- Special Roll Observer responsibilities)

নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী অবজারভারের মূল দায়িত্ব হল—

১. বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া পর্যবেক্ষণ। ২৭ অক্টোবর ২০২৫–এর নির্দেশিকা অনুযায়ী SIR–এর প্রতিটি ধাপ যেন যথাযথভাবে হয়, তা দেখা। কোনও যোগ্য নাগরিক যেন বাদ না পড়ে এবং কোনও অযোগ্য ব্যক্তি যেন তালিকায় ঢুকে না পড়ে, তা নিশ্চিত করা।

২. প্রয়োজন অনুযায়ী কমিশনকে রিপোর্ট পাঠানো। অবজারভার চাইলে কমিশনকে নিয়মিত গ্রাউন্ড লেভেল ইনপুট ও বিশেষ পর্যবেক্ষণ পাঠাতে পারবেন।

৩. চিঠিতে স্পষ্ট বলা হয়েছে—অবজারভার কোনও রকম প্রশংসাপত্র (appreciation letter) কোনও বিএলও (BLO) কিংবা ইআরএ (ERO) বা অন্য কোনও নির্বাচনী আধিকারিককে নিজে থেকে দিতে পারবেন না। যদি মনে হয় কেউ সত্যিই প্রশংসার যোগ্য, তাহলে কমিশনে সুপারিশ পাঠাতে হবে।

৪. ভাতা ও সুবিধা: কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত টিএ ও ডিএ এবং যেকোনও এয়ারলাইন্সে বিমানের ভ্রমণ-সুবিধা পাবেন সুব্রতবাবু। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে সমস্ত প্রোটোকল ও সাহায্য পাবেন।

কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা নির্ভুল হওয়া, ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়ার মেরুদণ্ড। তাই বাড়তি নজরদারির মাধ্যমে এই পর্বকে সর্বোচ্চ স্বচ্ছতা ও শুদ্ধতার স্তরে তুলে ধরাই লক্ষ্য।


```