
শেষ আপডেট: 14 March 2023 15:16
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সবচেয়ে দূষিত (pollution) দেশের তালিকায় ভারত (India) এখন অষ্টম স্থানে। আগে পাঁচ নম্বরে ছিল। এখন দূষণের মাত্রা কিছুটা কমায় ক্রমসংখ্যায় নেমে এসেছে। তবু এটা মোটেই সুখের খবর নয়। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্থ পরিবেশের যে মাপকাঠি স্থির করেছে, তার তুলনায় দশগুণ খারাপ অবস্থা ভারতের।
স্যুইস সংস্থা আইকিউ এয়ার প্রতি বছর ১৩০টি দেশে সমীক্ষা চালিয়ে এই র্যাঙ্কিং করে। তাদের হিসাবে সবচেয়ে দূষিত দেশ হল উত্তর-মধ্য আফ্রিকার দরিদ্র দেশ চাদ। তারপর রয়েছে ইরাক, পাকিস্তান, বাহরিন, বাংলাদেশ, বুরখিনা ফাসো, কুয়েত, ভারত, ইজিপ্ট, কাজাখস্তান।

কৌতূহলের বিষয়, ভারতের সবচেয়ে দূষিত শহর (city) কোনটি?
অবিসংবাদিতভাবে দেশের সবচেয়ে দূষিত শহর এখনও রাজধানী দিল্লি ও রাজস্থানের ভিবাড়ি। গত বছরও সমীক্ষায় দেখা গিয়েছিল, দিল্লির পরিবেশ গোটা দেশে সবচেয়ে খারাপ ও দূষিত। এবারও দেখা গেল। দিল্লির পরই দ্বিতীয় সবচেয়ে দূষিত মেট্রোপলিটন শহর হল কলকাতা। তবে কলকাতা দ্বিতীয় স্থানে থাকলেও দিল্লির দূষণের তুলনায় কলকাতার দূষণ অনেকটাই কম। আর দূষণের নিরিখে পৃথিবীর বিভিন্ন শহরের মধ্যে কলকাতা রয়েছে ৯৯ তম স্থানে।
দিল্লি ও কলকাতার পর মেট্রো শহরগুলির মধ্যে দূষণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই। দেখা যাচ্ছে, তুলনায় চেন্নাইয়ে দূষণ মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে কম। তাছাড়া হায়দরাবাদ ও বেঙ্গালুরুর পরিবেশ মন্দের ভাল। দেখে নেওয়া যাক সেই তালিকা–
