Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘কালীপুজোও পেরোতে চলল! কোথায় রাজ্য কমিটি?’, বঙ্গ বিজেপিতে অনিশ্চয়তা ও অশান্তি

দুর্গা পুজোর আগে ‘ফাইনাল’ হওয়ার কথা ছিল রাজ্য কমিটি (State Committee)। কিন্তু দলীয় সূত্রের খবর, ভাইফোঁটার আগে তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

‘কালীপুজোও পেরোতে চলল! কোথায় রাজ্য কমিটি?’, বঙ্গ বিজেপিতে অনিশ্চয়তা ও অশান্তি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 October 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো পেরিয়ে কালীপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা, কিন্তু রাজ্য বিজেপির (West Bengal BJP) ‘নতুন টিম’ এখনও অধরা। দুর্গা পুজোর আগে ‘ফাইনাল’ হওয়ার কথা ছিল রাজ্য কমিটি (State Committee)। কিন্তু দলীয় সূত্রের খবর, ভাইফোঁটার আগে তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

একের পর এক 'টার্গেট' পেরিয়ে যাচ্ছে নিরুত্তাপভাবে। দলীয় নেতৃত্ব জানাচ্ছেন, কালীপুজোর মধ্যে কমিটি গঠনের সম্ভাবনাও ক্ষীণ। 

রাজ্য কমিটি গঠনে গড়িমসির কারণ কী? দলের অন্দরমহলের খবর, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattachariya) দায়িত্ব নেওয়ার পর থেকে ‘আদিপন্থী’ নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। যার বিরোধিতায় নেমেছে ‘নব্যপন্থী’ গোষ্ঠী। যার জেরে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সেই আদি বনাম নব্য দ্বন্দ্বই এখন প্রধান অন্তরায় বলে সূত্রের খবর।

এদিকে বছর ঘুরলেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সেদিক থেকে হাতে সময় নেই বললেই চলে। এহেন সময়ে রাজ্য বিজেপির সাংগঠনিক অস্থিরতা নিয়ে দলের অভ্যন্তরেই বাড়ছে উদ্বেগ।

সূত্রের খবর. আদি বনাম নব্য কোন্দলের জেরে রাজ্য কমিটি গঠনেও দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে বাংলার বিজেপি নেতাদের। যার জেরে রাজ্যের সাংগঠনিক সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠছে। বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ মনে করছেন, নতুন টিম গঠনের বিলম্ব আসলে রাজ্য নেতৃত্বের অনিশ্চয়তা ও অন্তর্কলহেরই প্রতিফলন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, "ভোটের বছরে কি তবে পুরনো দলীয় ছকেই নামতে হবে ময়দানে?"

বিজেপি সূত্রে আরও জানা যাচ্ছে, এই অভ্যন্তরীণ জটিলতা কেন্দ্রীয় নেতৃত্বেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষোভের সুরে দলের এক কেন্দ্রীয় নেতার মন্তব্য, "যেখানে দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার বার্তা দেওয়া হচ্ছে সেখানে রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রেও সেই দিল্লির হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। রাজ্য নেতৃত্ব একটা সাধাারণ কমিটি গঠনের সিদ্ধান্তও নিতে পারছে না!"

দলের নির্ভরযোগ্য সূত্রের খবর, কালীপুজোর পরই এ ব্যাপারে সমস্যা সমাধানে রাজ্য নেতৃত্বর সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে বঙ্গ বিজেপির ‘কমিটি সঙ্কট’ কবে সমাধান হয়, সেদিকে তাকিয়ে দলেরই আদি ও নব্যরা।


```