Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পিএসসি পরীক্ষা কবে হবে? আধিকারিকদের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ আদালতের

পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের শূন্য পদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পিএসসি পরীক্ষা কবে হবে? আধিকারিকদের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ আদালতের

শেষ আপডেট: 19 March 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের শূন্য পদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, রাজ্যের বহু ছেলে মেয়ে পিএসসির পরীক্ষার দিকে তাকিয়ে বসে আছেন। পরীক্ষা কবে হবে?

এরপরই পিএসসির আধিকারিকদের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, এ ব্যাপারে কারা সব থেকে উপযুক্ত সেটা চেয়ারম্যান এবং রাজ্যের অন্যান্য কর্মকর্তারা যেন দ্রুত ঠিক করেন। যারা নিযুক্ত হবেন, তাঁরা যেন সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হয়।

মামলার পরর্তী শুনানি হবে ৯ মে। ওই দিন এ ব্যাপারে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যে পিএসএসসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। বাকি শূন্যপদও শীঘ্রই পূরণ করা হবে।

নিয়োগ দুর্নীতির কারণে অপসারণ করা হয়েছিল পিএসসি-র চেয়ারম্যানকে। দীর্ঘদিন পদটি শূন্য পড়ে ছিল। ফাঁকা রয়েছে বেশ কয়েকজন আধিকারিকের পদও। এই পরিস্থিতিতে নিয়োগ এবং প্রশাসনিক কোনও সিদ্ধান্ত নিতে পারছে না পিএসসি। পরীক্ষা না হওয়ায় আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়াও। সমস্যার সমাধান চেয়ে সম্প্রতি চাকরিপ্রার্থীদের একাংশ রাজভবনে চিঠি লিখেছিলেন।

 এ ব্যাপারে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছিলেন রাজ্যপাল। গত ১৮ জানুয়ারি রাজভবন থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে রাজ্য সরকারকে এই নিয়োগের ক্ষেত্রে গতি আনতে নির্দেশ দেওয়া হয়।

এরপরই রাজ্যের তরফে পিএসসি চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। গত ১২ মার্চ তাতে অনুমোদন দেন রাজ্যপাল। সূত্রের খবর, পিএসসির বাকি আধিকারিকদের পদেও দ্রুত নিয়োগ করা হবে। 


```