Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার! ফরোয়ার্ডেড মেসেজ থেকে স্টেটাস পাল্টে যাবে সবকিছুই

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ (Whatsap New Feature) এখন প্রায় প্রতিটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিনিয়ত এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি নতুন নতুন ফিচার এনে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে মেটা। হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ডে

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার! ফরোয়ার্ডেড মেসেজ থেকে স্টেটাস পাল্টে যাবে সবকিছুই

শেষ আপডেট: 10 January 2023 10:54

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ (Whatsap New Feature) এখন প্রায় প্রতিটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিনিয়ত এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি নতুন নতুন ফিচার এনে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে মেটা। হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ডে মেসেজের ক্ষেত্রে কিছু নতুন ফিচার এনেছে।

অনেক সময়ই আপনাকে কেউ না কেউ কোনও মিডিয়া (ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি) পাঠানোর সময় ক্যাপশনে কিছু লিখে দেন। আপনি যদি সেই মিডিয়াটি ফরোয়ার্ড করতে চান অন্য কাউকে তখন গ্রাহকের কাছে আগের ক্যাপশন সমেতই চলে যায় (Forwarding Media With Caption)। সেই নিয়ে নানা অভিযোগ ছিল ব্যবহারকারীদের মধ্যে। এবার সেই সমস্যারই সমাধান করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ জানাচ্ছে, প্রেরকরা অনুমতি দিলেই তবে ক্যাপশন সমেত কোনও মিডিয়া ফরোয়ার্ডে করা যাবে। শুধু তাই নয়, স্ট্যাটাস নিয়েও নতুন ফিচার আনতে চলেছে অ্যাপটি। আপনি যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা কারওর স্ট্যাটাস দেখতে অপছন্দ করেন তবে সেই নিয়ে রিপোর্ট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে থাকবে রিপোর্ট বাটন। যা ক্লিক করেই আপনি কোনও স্টেটাস নিয়ে আপত্তি জানাতে পারবেন। জানা যাচ্ছে আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। 'হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার' নামে এই ফিচারের মাধ্যমে লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে যেকোনও অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্যত্র চ্যাট স্থানান্তর করতে পারবেন আপনি। এছাড়াও হোয়াটসঅ্যাপ আনতে চলেছে প্রক্সি সার্ভার। এই নতুন ফিচারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে অ্যাপটি।

আইফোনের কন্ট্যাক্ট অ্যাপে লুকিয়ে আছে ১০টি ফিচার, যা আপনি এখনও জানেন না


```