
শেষ আপডেট: 25 April 2023 15:19
দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ (WhatsApp) এখন মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাই ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে তৎপর মেটা অধীনস্থ এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি। ফের একটি নতুন ফিচার নিয়ে এল। মঙ্গলবার হোয়াটসঅ্যাপের ফিচার (WhatsApp Feature) নিয়ে বড় আপডেটের কথা ঘোষণা করলেন মেটা মালিক মার্ক জুকারবার্গ।
কী ফিচার?
এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আলাদা আলাদা ফোনে ব্যবহার (Linked Multiple Phones) করতে পারবেন আপনি। এতদিন আপনি আপনার অ্যাকাউন্ট শুধুমাত্র একটি ফোনেই ব্যবহার করতে পারতেন। কিন্তু নতুন আপডেটের পরে সেই নিয়ম পাল্টে যাচ্ছে।
লোকেরা এখন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাইন আউট না করে ফোনের মধ্যেই অ্যাকাউন্ট সুইচ করতে পারতেন। তবে এবার বিভিন্ন ডিভাইসে সেই সুবিধা পাওয়া যাবে।
কীভাবে একটি অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে ব্যবহার করবেন?
আপনি এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপ চারটি ডিভাইসে একসঙ্গে লগইন করতে পারবেন।
এছাড়াও আরও একভাবে আপনি বিভিন্ন ডিভাইসে লিঙ্ক করতে পারবেন
প্রয়াত হ্যারি বেলাফন্টে! কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা