Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬-এ সংখ্যা গরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, সরকার গড়তে আমার দলের প্রয়োজন হবেই: হুমায়ুন

তৃণমূল থেকে আরও এক বিধায়ক তাঁর সঙ্গে নতুন দলের মঞ্চে দেখা যাবে বলেও জানিয়েছেন হুমায়ুন।

২৬-এ সংখ্যা গরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, সরকার গড়তে আমার দলের প্রয়োজন হবেই: হুমায়ুন

হুমায়ুন কবীর।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 December 2025 21:33

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় মসজিদের শিলান্যাসের দিন থেকেই খবরের কেন্দ্রবিন্দুতে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিন দিনে তিন কোটি টাকার অনুদান— নোট ভরা বাক্সের হিসেব এখনও শেষ হয়নি। সেই আবহেই তৃণমূল এবং বিজেপির (TMC, BJP) প্রতি ফের নয়া চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের বিধায়ক।

আগেই জানিয়েছিলেন, আগামী ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের টেক্সটাইল মোড় থেকে তাঁর নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এ দিন আরও এক ধাপ এগিয়ে হুমায়ুনের দাবি, ‘২৬-এর বিধানসভা ভোটে বাংলার রাজনীতির বড় ফ্যাক্টর হতে চলেছে আমার দল।’

হুমায়ুনের ভাষায়, “তৃণমূল বা বিজেপি— কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে আমার দলের সমর্থন লাগবেই। যে-ই মুখ্যমন্ত্রী হন, আমাকে সঙ্গে নিতেই হবে— আগাম বলে রাখলাম।”

তবে তাঁর দাবি উড়িয়ে দিয়েছে দুই বড় দলই। তৃণমূলের বক্তব্য, “নতুন দল গঠন তো দূরের কথা, ভোটে দাঁড়ালেই ওর জামানত জব্দ হবে।” বিজেপিও তেমন গুরুত্ব দিতে রাজি নয়।

তৃণমূল থেকে আরও এক বিধায়ক তাঁর সঙ্গে নতুন দলের মঞ্চে দেখা যাবে বলেও জানিয়েছেন হুমায়ুন। ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ১৩৫টি আসনে প্রার্থী দেবে তাঁর দল, যার মধ্যে ৯০টি সংখ্যালঘু অধ্যুষিত।

হুমায়ুনের দাবি, “বহু জেলা, মহকুমা, ব্লক স্তরের তৃণমূল নেতারা যোগাযোগ রাখছেন। দলের আত্মপ্রকাশের পর সব দেখবেন।”

এর মধ্যেই সোমবার প্রাণ সংশয়ের অভিযোগও তুলেছিলেন তিনি, “আমার জীবন সংশয়ে, একের পর এক হুমকি ফোন আসছে”।

এখন দেখার হুমায়ুনের দলের আত্মপ্রকাশের দিনে অর্থাৎ ২২ তারিখের সভায় কী চমক থাকে— অপেক্ষায় রাজনৈতিক মহল।


```