Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সিএমের ভুল চিকিৎসা হলে সাধারণ মানুষের কী হবে? স্বাস্থ্যমন্ত্রীকে শোকজের দাবি দিলীপের

‘এসএসকেএম তাঁর ভুল চিকিৎসা করেছিল’, বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নিজেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএমের ভুল চিকিৎসা হলে সাধারণ মানুষের কী হবে? স্বাস্থ্যমন্ত্রীকে শোকজের দাবি দিলীপের

শেষ আপডেট: 2 November 2023 14:54

দ্য ওয়াল ব্যুরো: ‘এসএসকেএম তাঁর ভুল চিকিৎসা করেছিল’, বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নিজেই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যকে হাতিয়ার করে এবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হলে সাধারণ মানুষের কী হবে?

দিলীপের কথায়, “এসএসকেএম রাজ্যের অন্যতম নামী সরকারি হাসপাতাল। সেখানে যদি খোদ মুখ্যমন্ত্রীরই ভুল চিকিৎসা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে?”

পায়ের চোটের কারণে প্রায় এক মাস চলাফেরা করতে পারেননি মুখ্যমন্ত্রী। বাড়ি থেকেই সামলেছেন নবান্নের প্রশাসনিক কাজকর্ম। ওই প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, “এক মাস হল, কেন উনি হাঁটতে পারছেন না?'' এরপরই দিলীপের দাবি, “মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হল, তার জন্য অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে শোকজ করা উচিত।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তিনিই স্বাস্থ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তথ্য দিলীপ ঘোষেরও অজানা নয়। প্রকারন্তরে মুখ্যমন্ত্রীর মন্তব্যতে হাতিয়ার করেই তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পঞ্চায়েত ভোটের সময়ে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমবার বাঁ পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর এসএসকেএম হাসপাতালে তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছিল। পরে স্পেন সফরে গিয়ে তাঁর পায়ের ব্যথা ফের বাড়ে। ফের এসএসকেএমে চিকিৎসা হয় তাঁর।

বুধবার ওই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “আমার পায়ে সংক্রমণটা সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল চিকিৎসার জন্য। হাতে স্যালাইনের চ্যানেলের মতো করে চ্যানেল লাগানো হয়েছিল। সাতদিন চ্যানেল করা ছিল। আইভি চলছিল। বিছানা থেকে উঠতেই পারিনি।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই জনমানসে আলোড়ন তৈরি হয়েছিল। কারণ, রাজ্যের অন্যতম নামী এই সরকারি হাসপাতালে প্রতিদিনই কলকাতা সহ জেলা থেকে হাজার হাজার রোগী আসেন চিকিৎসা করাতে। স্বয়ং মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই ভুল চিকিৎসা হলে সাধারণ মানুষের কী হবে সেই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে। এবার এ বিষয়ে প্রশ্ন তুললেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।


```