Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কোর্টের বিপদ কাটল, ভবানীপুর নিয়ে কমিশন কী পদক্ষেপ করবে, টেনশন দুই শিবিরেই

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ছিল ভবানীপুর (bhawanipore) উপনির্বাচনের শেষ দফার প্রচার। তাতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। জানতে চাওয়া হয়েছে, কী এমন পরিস্

কোর্টের বিপদ কাটল, ভবানীপুর নিয়ে কমিশন কী পদক্ষেপ করবে, টেনশন দুই শিবিরেই

শেষ আপডেট: 28 September 2021 06:54

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ছিল ভবানীপুর (bhawanipore) উপনির্বাচনের শেষ দফার প্রচার। তাতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। জানতে চাওয়া হয়েছে, কী এমন পরিস্থিতি হল যে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র বের করতে হল? মঙ্গলবারই হয়তো বেশ কিছু নির্দেশিকা জারি করবে নির্বাচন সদন। যা নিয়ে চাপা টেনশন রয়েছে শাসকদল তৃণমূলের অন্দরে। উল্টোদিকে বিজেপি-ও কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। গতকাল যদুবাবুর বাজারে দিলীপ ঘোষের প্রচারে ধাক্কাধাক্কি, বিজেপি কর্মীর রক্ত ঝরার ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, শমীক ভট্টাচার্য বলেছেন, ফরসা লালু, বিকি, লাডলা আহমেদদের মতো যে নটোরিয়াস ক্রিমিনালরা মদন মিত্রের আদরে বেড়ে উঠছেন, তারাই ওই ঘটনা ঘটিয়েছিল।

'মুখ্যসচিব যেন রাজনৈতিক দলদাস', ভবানীপুর মামলায় তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

এমনিতে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ভোটের দিন কড়া পদক্ষেপ করা কমিশনের কাছে নতুন কিছু না। উনিশের লোকসভা, একুশের বিধানসভায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রেখেছিল। যদিও অনুব্রত বলেছিলেন, আমি ঘরে ঘুমিয়ে থাকলেও এমন ভোট হবে যে বিজেপি খেলাটাই ধরতে পারবে না। ভবানীপুরে তেমন কোনও পদক্ষেপ কমিশন করে কি না তা নিয়ে চাপা টেনশন রয়েছে। কারণ অনেকে বলেন, ভোট হল টি-টোয়েন্টি ম্যাচের মতো। আগে অনেক অনুশীলনও ফলপ্রসূ হয় না যদি না দিনের দিন মাটি কামড়ে লড়া যায়। হাই ভোল্টেজ ভবানীপুর ভোটে তৃণমূলের কোনও প্রথম সারির প্লেয়ারকে কমিশন লাল কার্ড দেখায় কি না তা নিয়ে টেনশন থাকারই কথা। তা ছাড়া বিজেপি-ও কমিশনের দিকে তাকিয়ে রয়েছে। দিলীপ ঘোষ ব্যক্তিগত ভাবে ভোট স্থগিতের দাবি করলেও কমিশনে গিয়ে দল হিসেবে বিজেপি বেশ কয়েকটি দাবি জানিয়ে এসেছে। তারমধ্যে অন্যতম প্রতি বুথে সিসিটিভি ক্যামেরা ও বুথের ভিতরে-বাইরে কেন্দ্রীয় বাহিনী। সে ব্যাপারে নির্বাচন সদন কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে হেস্টিংস। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```