'পরিযায়ী' দুর্গায় তাক লাগিয়েছিলেন রিন্টু দাস, বড়িশায় এবারও থাকছে দুরন্ত চমক
দ্য ওয়াল ব্যুরো: বেহালার বড়িশার (Barisha) এক পুজো (Durga Puja) ক্লাবে গত বছর কোভিড আবহেই ফুটিয়ে তোলা হয়েছিল এক অন্য দুর্গার মূর্তি। মা দুর্গা সেখানে হয়েছিলেন পরিযায়ী শ্রমিক। কোলে সন্তান নিয়ে সোনালি রঙের সেই দুর্গা প্রতিমার ভাবনা নজর কেড়েছিল
শেষ আপডেট: 22 September 2021 10:18
দ্য ওয়াল ব্যুরো: বেহালার বড়িশার (Barisha) এক পুজো (Durga Puja) ক্লাবে গত বছর কোভিড আবহেই ফুটিয়ে তোলা হয়েছিল এক অন্য দুর্গার মূর্তি। মা দুর্গা সেখানে হয়েছিলেন পরিযায়ী শ্রমিক। কোলে সন্তান নিয়ে সোনালি রঙের সেই দুর্গা প্রতিমার ভাবনা নজর কেড়েছিল বাঙালির। প্রশংসা পেয়েছিলেন শিল্পী রিন্টু দাস (Rintu Das)।
মদন গাইলেন 'জাগো মা', ব্যাকগ্রাউন্ডে দশ হাত, ভোটের আগে তুমুল ভাইরাল ভিডিও
দেখতে দেখতে বছর ঘুরে গেছে। আবার এসে গেছে পুজো। এবারে বড়িশার ওই ক্লাবের জন্য কী ভাবছেন শিল্পী?
এবারেও নতুন অনন্য এক ভাবনা ঘুরে বেড়াচ্ছে রিন্টু দাসের মাথায়। সেই অনুযায়ী কাজ শুরুও করে দিয়েছেন তিনি। মা দুর্গার মূর্তিতে এবার কোন আদল তুলে ধরবেন তিনি? রিন্টু দাস জানিয়েছেন, এবারও সমাজকে বার্তা দিতে চাওয়া হবে প্রতিমার মধ্যে দিয়ে। বড়িশার ওই ক্লাবের এবারের থিম 'ভাগের মা'।
বাংলায় প্রচলিত প্রবাদ 'ভাগের মা গঙ্গা পেরোয় না'। অর্থাৎ যে মায়ের অনেক সন্তান, যে মা'কে শেষ বয়সে পালা করে সন্তানদের কাছে ভাগ হয়ে যেতে হয়, তাঁর কপালে দুর্দশা অনেক। সেই সমাজ সমস্যার বার্তাই থাকছে এবারের পুজোয়।
শিল্পী মনে করছেন, সাতচল্লিশের দেশভাগের সময় ঢাকা থেকে দুর্গাপ্রতিমাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। আবার যদি তেমনই কোনও অস্থির সময় আসে, তখন মা কী করবেন, কোথায় যাবেন। প্রতিমা ভাবনায় 'মা'-এর এই গন্তব্যের অনিশ্চয়তার আশঙ্কাও তুলে ধরা হবে এবার বড়িশায়।
নতুন প্রতিমা, নতুন মণ্ডপসজ্জার প্রস্তুতি তুঙ্গে। গতবার যেভাবে রিন্টু দাসের নিখুঁত শিল্পকর্ম তাক লাগিয়ে দিয়েছিল সকলকে, এবারও তেমনই অসাধারণ কিছুর অপেক্ষায় রয়েছে বাঙালি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'