Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের নেপথ্যে পদস্থ কর্তা! বিজেপির অভিযোগ নিয়ে কী বললেন পর্ষদ সভাপতি

মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের নেপথ্যে পর্ষদের একজন পদস্থ  কর্মী জড়িত রয়েছেন বলে সোমবার সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছে বিজেপি।

মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের নেপথ্যে পদস্থ কর্তা! বিজেপির অভিযোগ নিয়ে কী বললেন পর্ষদ সভাপতি

শেষ আপডেট: 5 February 2024 20:38

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের নেপথ্যে পর্ষদের একজন পদস্থ  কর্মী জড়িত রয়েছেন বলে সোমবার সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছে বিজেপি। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, প্রশ্নফাঁসের নেপথ্যে রয়েছেন পর্ষদেরই একজন পদস্থ কর্তা।তিনি তৃণমূলপন্থী সংগঠনের প্রভাবশালী নেতা বলেও দাবি শঙ্কুর। 

পাল্টা সাংবাদিক বৈঠক থেকে বিজেপিরব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, " এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কোথাও কোনও অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।"

পর্ষদ সভাপতি জানান, সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৯জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। উত্তরদিনাজপুর থেকে ধরা পড়েছে একজন ভুয়ো পরীক্ষার্থী। এছাড়া মোটের ওপর পরীক্ষা শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির।

যদিও বিজেপি নেতা শঙ্কুর অভিযোগ, পর্ষদের গাফিলতি ঢাকতে পরীক্ষার্থীদের বলির পাঁঠা করা হচ্ছে। শঙ্কুর প্রশ্ন, "পরীক্ষা হলে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা যদি থাকে, তাহলে কীভাবে হলের মধ্যে মোবাইল নিয়ে ঢুকল পরীক্ষার্থীরা। এই গাফিলতির দায় পর্ষদ এড়িয়ে যেতে চাইছে।"

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর খরচেও দুর্নীতির অভিযোগ এনেছেন শঙ্কু। তাঁর অভিযোগ, "পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর জন্য আগে পাঁচ কোটি টাকা খরচ হত। রাতারাতি সেই খরচ দেখানো হচ্ছে ২৫ কোটি। এভাবেই গত কয়েকবছরে প্রশ্নপত্র ছাপানোতেই ১০০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে। আমরা সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাব।"


```